এইচ এম নাসির উদ্দীন , ঝালকাঠি প্রতিনিধি
৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠি-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা ক্বারী ইব্রাহীম আল হাদী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। রবিবার (০৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলমের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা ক্বারী ইব্রাহীম আল হাদী বলেন, “দেশে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতিতে অংশগ্রহণ করছে। সাধারণ মানুষের অধিকার রক্ষা, নৈতিকতা ও ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, ঝালকাঠি-১ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবেন। পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। সঠিক তথ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জাতিকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আল আমিন। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি মানে ক্ষমতার লড়াই নয়, বরং এটি মানুষের কল্যাণ ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রাম। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।

আরো পড়ুন...  ঝালকাঠিতে হক্কোননূরী বৃত্তি প্রদান

এছাড়া উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুফতী ফয়জুল ইসলাম আল আমিন, যুগ্ম আহ্বায়ক হাফেজ সুলতান আহমদ, কাঁঠালিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মতবিনিময়কালে সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, নির্বাচন।সংশ্লিষ্ট বিষয়, ভোটের পরিবেশ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন। প্রার্থী ক্বারী ইব্রাহীম আল হাদী সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন, ভোটারদের নিরাপত্তা এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম, মাওলানা খাইরুল আমিন ছগির, মোঃ মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ মাছুম বিল্লাহ, মোঃ আহমদুল রবিউল, মোঃ মাহফুজুর রহমান, মোঃ ইলিয়াস হাওলাদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০