স্পোর্টস ডেস্ক
১ জুন ২০২৬, ৩:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পানামার জালে ৬ গোল, প্রস্তুত ব্রাজিল

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে ব্রাজিল। রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামাকে ৬-২ গোলের ব্যবধানে পরাজিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে ব্রাজিল। খেলা শুরুর এক মিনিটের মাথায় অধিনায়ক কাসেমিরোর নিখুঁত পাস থেকে প্রথম গোল করেন ভিনিসিউস জুনিয়র। দ্রুত গোল পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে স্বাগতিকরা।

তবে ১৩তম মিনিটে ম্যাচে সমতা ফেরায় পানামা। মাইকেল মুরিলোর নেওয়া স্থির বলের শট ব্রাজিলের ম্যাথিউস কুনিয়ার গায়ে লেগে জালে জড়িয়ে গেলে সেটি আত্মঘাতী গোল হিসেবে গণ্য হয়।

সমতায় ফেরার পর আবারও আক্রমণের গতি বাড়ায় ব্রাজিল। ৩৮তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের বাড়ানো বল থেকে দৃষ্টিনন্দন গোলে দলকে আবারও এগিয়ে দেন অধিনায়ক কাসেমিরো। প্রথমার্ধ শেষে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে ছিল ব্রাজিল।

বিরতির পর আরও আক্রমণাত্মক রূপে মাঠে নামে স্বাগতিকরা। একের পর এক আক্রমণে পানামার রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে ব্রাজিলের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় তারা।

ম্যাচের ৮৩তম মিনিটে কার্লোস হার্ভে পানামার হয়ে একটি গোল শোধ করলেও তাতে হারের ব্যবধানই কেবল কমে। পুরো ম্যাচজুড়ে ব্রাজিলের আধিপত্যের সামনে দাঁড়াতেই পারেনি পানামা।

আরো পড়ুন...  নেইমারের অবসর ভাবনা নিয়ে মুখ খুললেন তাঁর বাবা

বিশ্বকাপের আগে এই বড় জয় ব্রাজিল শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। আগামী ৭ জুন মিশরের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। এরপর ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান, প্রশাসনিক সংকটে মঠবাড়িয়ার শিক্ষা ব্যবস্থা

তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গঠনে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই: ইউএনও জাহিদ বিন কাশেম

গাবুরায় ৭২ পরিবারের মাঝে ১,৮০০ মুরগির বাচ্চা বিতরণ, আয় বৃদ্ধির নতুন উদ্যোগ

এই কারণেই এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে?

নকল সিগারেট মামলার মধ্যেই নতুন কেলেঙ্কারি, ভদ্দরের ফ্যাক্টরি থেকে উদ্ধার চোরাই মেশিন

বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ

রামপালে ‘জয় অব গিভিং’ উদ্যোগে ৮০ দুঃস্থ পরিবার পেল গরু-ছাগলসহ বিভিন্ন সহায়তা

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে মঠবাড়িয়ায় দুই মিটার রিডার অবরুদ্ধ

নোয়াখালীর উন্নয়নে ব্যতিক্রমধর্মী গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রেমের টানে পাকিস্তান থেকে শরীয়তপুরে যুবক, চার বছরের সম্পর্কের পর বিয়ে

১০

মাগুরায় মাদকসহ আটক দুইজনের ১৫ দিনের কারাদণ্ড

১১

চাঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হতে আগ্রহী বিএনপি নেতা ফজলুল আলম

১২

হরিহরনগর বাওড় দখলচেষ্টা, মাছ লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় লিখিত অভিযোগ

১৩

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবিতে ৭৮ লাখ মানুষের স্বাক্ষর

১৪

অবহেলায় নিভে গেছে ল্যাম্পপোস্টের আলো, চরম ঝুঁকিতে বুড়িগোয়ালিনীর গুরুত্বপূর্ণ সড়ক

১৫

পটিয়ায় এরশাদের ৭ম ও শামসুল আলম মাস্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন

১৬

প্রবাসীর স্ত্রীকে নিয়ে যুবক উধাও, ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা স্বামীর

১৭

‘দুই-এক দিন পরীক্ষা পেছাতে কী সমস্যা ছিল?’—শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন

১৮

চন্দনাইশে বন্যার পানিতে ভেসে গেল ১৮ পুকুরের মাছ, চাষির ৭০ লাখ টাকার ক্ষতির দাবি

১৯

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ কারেন্ট জাল ও অননুমোদিত বীজ বিক্রির দায়ে জরিমানা

২০