খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
২৪ মে ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অপপ্রচারের প্রতিবাদে তেতুলিয়ায় শালবাহান উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার শালবাহান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২৪ মার্চ) বেলা ১১টায় বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক কাবুল।

সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক কাবুল বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবে কিছু স্বার্থান্বেষী ও কুচক্রী মহল বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মনগড়া অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, সম্প্রতি একটি মানববন্ধনকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচার শিক্ষক সমাজের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ বলেও তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে তিনি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক মো. সোহেল, ফারুক হোসেন, মো. মামুন, মোছা. ফরিদা আক্তার, মোছা. আফরোজী বেগমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বানিয়াচংয়ে মানববন্ধন

আপসের নামে টাকা নিয়ে মামলা, ডিএসবি সদস্য ক্লোজড

ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ শুরু

পটিয়ায় কিন্ডারগার্টেন মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি ও সনদ বিতরণ

শিক্ষকের সম্মানহানির প্রতিবাদে তেতুলিয়ায় মানববন্ধন

আসমা হত্যা মামলার রায় ২৪ জুন, নোয়াখালীতে চরম উৎকণ্ঠা

ভাতা বৃদ্ধির দাবিতে মাগুরায় প্রতিবন্ধীদের মানববন্ধন

এস আলমের প্রত্যাবর্তনের অভিযোগে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ

অপপ্রচারের প্রতিবাদে তেতুলিয়ায় শালবাহান উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাট জেলা সুবর্ন জয়ন্তী রোভার মুট-২০২৬ অনুষ্ঠিত

১০

শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় কুড়িগ্রামে ক্ষোভের বিস্ফোরণ

১১

ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

১২

মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

১৩

নড়াইলে ৩০০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৪

মৌলভীবাজারে চা বাগানের ভেতরে স্ব-যত্নে গাঁজা চাষ! চাষী গ্রেপ্তার

১৫

মোরেলগঞ্জে এমপির সাথে মা সংসদের ফলোআপ সভা অনুষ্ঠিত 

১৬

‘ফ্রি-ফায়ার’ গেম নিয়ে সংঘর্ষ, তরুণের গলা কাটার চেষ্টা

১৭

বখাটের ব্ল্যাকমেইলের অভিযোগ, বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু

১৮

মৌলভীবাজারে অস্ত্রের মুখে স্বর্ণ ছিনতাই, আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

১৯

সংগ্রাম পেরিয়ে জেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে শামীম শিকদার

২০