খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
২৩ মে ২০২৬, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইজিবাইকের চাপায় প্রাণ গেল শিশু লামিমের

সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি

পঞ্চগড়ে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় লামিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পশ্চিম খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু লামিম ওই এলাকার ট্রাকচালক মামুনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, টুনিরহাট-পঞ্চগড় আঞ্চলিক সড়কের পাশেই লামিমদের বাড়ি। শুক্রবার সকালে পরিবারের অজান্তে খেলার ছলে বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে চলে আসে শিশুটি। এ সময় টুনিরহাট সুপারি বাজারের উদ্দেশ্যে সুপারি বোঝাই করে দ্রুতগতিতে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত ইজিবাইক। অসাবধানতাবশত শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশুর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। অনেকেই অভিযোগ করেন, আঞ্চলিক সড়কে ব্যাটারিচালিত যানবাহনের বেপরোয়া গতি এবং চালকদের অসচেতনতার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। স্থানীয়রা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবি জানান।

খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।

আরো পড়ুন...  খাগড়াছড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল এনায়েতের, স্ত্রীসহ আহত ২

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে। শিশুটির মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এদিকে, একটি নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল সড়কে চলাচলকারী ব্যাটারিচালিত যানবাহনের নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১০

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১১

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১২

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৩

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৪

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৫

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

১৬

তালামীয বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার সভাপতি নূরুল, সম্পাদক নাজিম নির্বাচিত

১৭

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

১৮

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

১৯

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপির মানববন্ধন: মাদক, জুয়া ও কারেন্ট জাল বন্ধের দাবি

২০