ইতিহাস ডেস্ক
৯ জুন ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উলিপুর বাইপাস সড়ক নকশা বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়কের নকশা বাতিল ও পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নকশা প্রণয়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নতুন করে পরিকল্পনা করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম–চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। “উলিপুরের ভুক্তভোগী জনগণ” ব্যানারে আয়োজিত কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে গোপনে প্রস্তাবিত বাইপাস সড়কের নকশা চূড়ান্ত করা হয়েছে। এতে একটি প্রভাবশালী সিন্ডিকেটের স্বার্থ রক্ষার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তারা।

বক্তাদের দাবি, পূর্বপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি সম্ভাব্য বাইপাস রুট ঘিরে জমি কিনে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন। এখন সেই স্থাপনাগুলোকে সুবিধা দিতে সড়কটি ওই দিকেই নেওয়ার চেষ্টা চলছে, যা সম্পূর্ণ জনস্বার্থবিরোধী।

তারা আরও বলেন, প্রস্তাবিত বাইপাসের সংযোগস্থল বাজার এলাকার খুব কাছাকাছি নির্ধারণ করা হয়েছে, যা ভবিষ্যতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াবে। ওই এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট এবং বসতবাড়ি থাকায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।

আরো পড়ুন...  পৌরবাসীর সেবায় মেয়র হতে চান বিএনপি নেতা সাইফুল ইসলাম ডালিম

বক্তারা অভিযোগ করেন, পরিকল্পনায় সামান্য পরিবর্তন আনলেই এসব ক্ষতি এড়ানো সম্ভব হলেও অদৃশ্য প্রভাবের কারণে তা করা হচ্ছে না। তারা দ্রুত তদন্ত করে জনস্বার্থে নতুন নকশা প্রণয়ন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সময় গওছল আজম মিঠু, আব্দুর রহমান, মোজাম্মেল হক, শামছুল ইসলাম, সাইফুল আখতার, হাফিজুর রহমান, সেলিম, কামাল ইদ্রিস, আলমগীর হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীভাঙন-দুর্যোগের সাক্ষী থেকে উপকূল রক্ষার কণ্ঠস্বর

মাগুরা কারাগারে ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা কর্মসূচি

উলিপুর বাইপাস সড়ক নকশা বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন

প্রথম প্রেম কেন ভোলা যায় না?

মোবাইলেই দেখুন বিশ্বকাপের সব ম্যাচ

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা লাগিয়ে পালালেন ছাত্রদল নেতা

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাভারে যুবলীগ নেতা সেলিম রেজা গ্রেফতার

আলালপুরে ৫৯ বিজিবির অভিযানে ২৪০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

জগন্নাথপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উদ্বোধন, কৃষক অংশগ্রহণে প্রাণবন্ত অনুষ্ঠান

ফুলবাড়ীর বড়গ্রাম সীমান্তে ২৯ বিজিবির অভিযানে দুই লক্ষাধিক টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

১০

মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

হাদি হত্যার তদন্ত নিয়ে কূটনৈতিক পদক্ষেপের দাবি, রাষ্ট্রকে দ্রুত অবস্থান স্পষ্ট করার আহ্বান

১২

কালিহাতীতে রেললাইনের দুই স্থানে ২নারীর মরদেহ উদ্ধার

১৩

প্রাইভেটকারে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, কোটি টাকার চালানসহ একজন আটক

১৪

গ্রাম আদালত নিয়ে মঘীতে সচেতনতা ক্যাম্পেইন, ভিডিও প্রদর্শনীতে অংশ নিলেন স্থানীয়রা

১৫

গর্ভবতী নারীকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

১৬

তীব্র তাপদাহে হিলিতে তালের শাঁসের চাহিদা তুঙ্গে, দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়

১৭

মোরেলগঞ্জে ডোবা থেকে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার

১৮

উপকূলীয় ৭ জেলায় ৭৮৪ জেলে পরিবার পেল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সহায়তা

১৯

কাটিমন আম চাষে মোরেলগঞ্জে চমক, অনলাইন বাজারে দাপট দেখাচ্ছেন কৃষক মুকুল

২০