ইতিহাস ডেস্ক
২ মে ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক রাতের বৃষ্টিতে লণ্ডভণ্ড কৃষকের স্বপ্ন: কাউয়াদীঘি হাওরজুড়ে হাহাকার

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরপারে মাত্র এক রাতের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে হাজার হাজার কৃষকের সোনালি স্বপ্ন।

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মেদিনীমহল, নিদনপুর, ধুলিজোড়া ও জামুয়াসহ আশপাশের গ্রামের অন্তত ৮ থেকে ১০ হাজার বিঘা জমির বোরো ফসল এখন পানির নিচে। বিশেষ করে বর্গা চাষি ও ক্ষুদ্র কৃষকরা পড়েছেন চরম বিপাকে। ধার-দেনা ও ঋণের টাকায় ফলানো পাকা ধান ঘরে তোলার আগেই বুক সমান পানিতে তলিয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন অনেক পরিবার। শ্রমিক সংকট এবং হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল রক্ষা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

রাজনগরের নিদনপুর গ্রামের কৃষক শহর উল্লাহর মতো অনেকেই বিঘাপ্রতি তিন-চার মণ ধান দেওয়ার চুক্তিতে অন্যের জমি আবাদ করেছিলেন। সারা বছরের খোরাকি এবং ঋণের টাকা পরিশোধের দুশ্চিন্তায় এখন দিশেহারা এই জনপদের মানুষ। ফতেপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের সুজন মিয়া জানান, নিচু এলাকার জমিতে থৈ থৈ করছে পানি। যদি আগামী ২-৩ দিনের মধ্যে পানি নেমে যায়, তবে হয়তো পচে যাওয়ার আগে কিছু ধান উদ্ধার করা সম্ভব হবে। কৃষকদের দাবি, দীর্ঘদিন ধরে বুরবুরিয়া বিলসহ বিভিন্ন নালা-খাল খনন না করায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এছাড়া বিদ্যুৎ বিভ্রাটের কারণে কাশিমপুর পাম্প হাউসের সেচ কার্যক্রম বিঘ্নিত হওয়াকেও পরিস্থিতির অবনতির জন্য দায়ী করছেন তারা।

আরো পড়ুন...  নাফনদীর গোলাগুলিতে আহত স্কুলছাত্রীর মৃত্যু

তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন ওয়ালিদ দাবি করেছেন, বর্তমানে বিদ্যুৎ বিভ্রাট না থাকায় নিরবচ্ছিন্নভাবে কাশিমপুর পাম্পগুলো সচল রয়েছে। মনু প্রকল্প এলাকায় পানির স্তর কিছুটা বেশি হলেও তা কমানোর চেষ্টা চলছে।

এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌলভীবাজারে এ বছর ৬২ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে, যার অর্ধেক ইতোমধ্যে কাটা শেষ হয়েছে। তবে সাম্প্রতিক বৃষ্টিতে প্রায় এক হাজার ১৫০ হেক্টর জমির ফসল সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৮ হাজার ৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারি তালিকায় উঠে এসেছে। উপ-পরিচালক মো. জালাল উদ্দিন জানিয়েছেন, সাতটি উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ক্ষয়ক্ষতির চূড়ান্ত তালিকা প্রস্তুত ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০