ইতিহাস ডেস্ক
২ মে ২০২৬, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাসিরনগরে হাওরের পানিতে তলিয়ে গেল কৃষকের প্রাণ ও স্বপ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাওরের পানিতে তলিয়ে যাওয়া ধান কাটতে গিয়ে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মেদির হাওড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আহাদ মিয়া ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউপি সদস্য আহমদ হোসেন রিতুর চাচাতো ভাই।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কৃষক আহাদ মিয়া সকালে নিজের জমিতে গিয়ে দেখেন তাঁর কষ্টের আবাদি ফসল হাওরের পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে। শেষ সম্বলটুকু রক্ষার আশায় তিনি নিজেই পানিতে নেমে ধান কাটার চেষ্টা শুরু করেন। দীর্ঘক্ষণ প্রতিকূল পরিবেশে ধান কাটার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এলাকাবাসীর ধারণা, বুক সমান পানিতে অতিরিক্ত পরিশ্রম ও চোখের সামনে ফসল নষ্ট হওয়ার শোক সইতে না পেরে তিনি হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে মারা গেছেন।

একই দিনে গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে আরও এক হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে। ওই গ্রামের মোহাম্মদ নজরুল ইসলাম তাঁর চার বিঘা জমির ধান পানির নিচে তলিয়ে যেতে দেখে মাঠেই জ্ঞান হারিয়ে ফেলেন।

আরো পড়ুন...  নলডাঙ্গায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীর উদ্বোধন

গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নাসিরনগরের হাওরাঞ্চলে হাজার হাজার বিঘা জমির আধাপাকা ধান এখন পানির নিচে। ফসল হারানোর পাশাপাশি তীব্র শ্রমিক সংকটের কারণে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরও বৃষ্টির সম্ভাবনা থাকায়, প্রতিকূল আবহাওয়ায় মাঠে কাজ করার সময় কৃষকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

চন্দনাইশের ধোপাছড়ির ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল চিত্র

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে — মাগুরায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার দ্বিতীয় আসামি গ্রেপ্তার

১০

কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১২

অবিশ্বাস্য হলেও সত্য: মৌলভীবাজারে একই মসজিদে একদিনে দুইবার জুমার নামাজ

১৩

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

১৪

রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার

১৫

‘মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’—জামায়াত এমপি

১৬

লবণাক্ত উপকূলীয় রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

১৭

কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি

১৮

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

১৯

মজুরি সংকটে বিপাকে কৃষক, মাগুরায় আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে কাটা হলো পাট

২০