ইতিহাস ডেস্ক
২ মে ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেঘনার ভাঙন কেড়েছিল জমি, কালবৈশাখী কেড়ে নিল শেষ ঠিকানা

মেঘনা নদীর ভয়াল গ্রাসে ভিটেমাটি হারানোর পর বহু কষ্টে গড়ে তোলা শেষ আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে কালবৈশাখী ঝড়। নোয়াখালীর সুবর্ণচরে কৃষক জসিম উদ্দিন এখন স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এই বাসিন্দা একসময় নদীভাঙনের শিকার হয়ে সব হারিয়েছিলেন। পরে অন্যের জমিতে আশ্রয় নিলেও বেড়িবাঁধ নির্মাণের সময় সেখান থেকেও উচ্ছেদ হন।

সবশেষে বেড়িবাঁধের পাশের খাস জমিতে টিন ও বাঁশ দিয়ে ছোট্ট একটি মাথা গোঁজার ঠাঁই তৈরি করেছিলেন, কিন্তু গত বুধবার (২৯ এপ্রিল) বিকেলের কালবৈশাখী ঝড় মুহূর্তেই সেই শেষ সম্বলটুকুও গুঁড়িয়ে দেয়।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জসিম উদ্দিনের ঘরটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভাঙা টিন ও ছিন্ন বাঁশের নিচেই পড়ে আছে পরিবারের দৈনন্দিন ব্যবহারের সামগ্রী।

ঝড়ের চার দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী জসিম উদ্দিন। নিরাপদ আশ্রয়ের অভাবে এই চরম গরমে স্ত্রী ও সন্তানদের নিয়ে তাঁর দিন কাটছে সীমাহীন দুর্ভোগে।

আরো পড়ুন...  মিথ্যা চুরির মামলায় এক পরিবারের ১০ জন আসামি, মতইনে মানববন্ধন

জসিম উদ্দিনের স্ত্রী অজিবা খাতুন কান্নাজড়িত কণ্ঠে জানান, থাকার কোনো জায়গা না থাকায় বর্তমানে তাদের নির্ঘুম রাত কাটাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, উপকূলীয় এই অঞ্চলে নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা এমন অসংখ্য পরিবার এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা দ্রুত জসিম উদ্দিনের পরিবারের জন্য স্থায়ী ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং খোঁজ নিয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় বীর মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোংলায় বীর মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুনামগঞ্জ জেলা ছাত্রদলে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল

মঠবাড়িয়ার ‘চিকিৎসার হাট’: সাইনবোর্ডে স্বপ্ন, ভেতরে ভয়ংকর বাস্তবতা

বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, সাংবাদিকদের ঐক্যের আহ্বান

চাঁপাইনবাবগঞ্জে ৫,২৬০ ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি

রাজশাহীতে অস্ত্র-গুলি ও বিপুল অ্যালকোহল উদ্ধার, আটক ১

কুলিয়ারচরে ১৫% ছাড়ে পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা উদ্বোধন

ভাণ্ডারিয়ায় তুচ্ছ ঘটনায় ঝালমুড়ি বিক্রেতার লক্ষাধিক টাকার কলাগাছ কেটে সাবাড়

কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুত্ব

১০

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

১১

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের রবি

১২

বড়লেখায় বিজিবির অভিযানে ১৯২ বস্তা জিরা জব্দ

১৩

রামপালে ঘের নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৪

১৪

তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৫

সিজদায় থাকা মুসল্লিকে হত্যা, শ্রীমঙ্গলে চাঞ্চল্য

১৬

নিয়ামতপুরে ‘পার্টনার কংগ্রেস’, কৃষি ও উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত

১৭

মাগুরা মেডিকেলে ৮ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৮

এপেক্স ক্লাব আগ্রাবাদে নতুন নেতৃত্ব, প্রেসিডেন্ট রহিম খন্দকার

১৯

সীমান্তে অভিযান, ২৭ বোতল ভারতীয় মদ জব্দ

২০