ইতিহাস ডেস্ক
৩ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উদযাপন করা হয়েছে। রোববার (৩ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে প্রেসক্লাব ও তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলা” প্রতিপাদ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে মিলনায়তন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু। এ সময় বক্তব্য দেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম, আইসিটি অফিসার নবীউল করিম সরকার, সিনিয়র সাংবাদিক দৈনিক ভোরের পাতা’র খাদেমুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও রাজনীতিবিদ সোহরাব আলী, করতোয়া পত্রিকার সাংবাদিক এম এ বাসেত, দৈনিক নতুন সময়ের মোস্তাক আহম্মেদ এবং আমাদের সময় পত্রিকার এস কে দোয়েলসহ অন্যান্যরা।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান হাবিব, আহসান হাবিব, তরিকুল ইসলাম, জুলহাস উদ্দিন, রবিউল ইসলাম রতন, মিজানুর রহমান মিন্টু, আতিকুর রহমান জুয়েলসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

আরো পড়ুন...  সেনবাগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা, অধিকার ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, স্থানীয় পর্যায়ে কোনো সংবাদকর্মীর বিরুদ্ধে অবমূল্যায়ন, নির্যাতন, নিপীড়ন বা হুমকির ঘটনা ঘটলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে এবং সহকর্মীর বিপদে পাশে দাঁড়াতে হবে।

এছাড়া সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ এবং বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়। বক্তারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হলে মতপ্রকাশের অবাধ পরিবেশ বজায় রাখতে হবে। সাইবার ও ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, এসব আইনের অপব্যবহার মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করতে পারে।

অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত ও জীবন উৎসর্গকারী সাংবাদিকদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ আগস্ট ২০২৪ বা ৩৫ জুলাই—যে স্মৃতি কোনো দিন ভোলার নয়

ভোলায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযুক্ত সাবেক চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির প্রতিনিধির কাছে স্মারকলিপি

শিবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও এডহক কমিটির পরিচিতি

মহিপুরে ব্যবসায়ী ইদ্রিসকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

কুড়িগ্রামে তিন সপ্তাহ ধরে বন্ধ স্কুল ফিডিংয়ের বিস্কুট বিতরণ

পথরোধ করে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ, বিচার চেয়ে থানায় পরিবার

১০

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

১১

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১২

ছাত্রীকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন প্রধান শিক্ষক

১৩

যৌনকর্মীর ঘরে ঢেকুর তুলে বেহুঁশ হয়ে যান রাসেল, অতঃপর…

১৪

আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে: আজহারী

১৫

পঞ্চগড়ে নারীর ঘর থেকে এক ব্যক্তিকে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

১৬

ঝালকাঠিতে জিও-এনজিও সমন্বয় জোরদারে এডাবের সেমিনার

১৭

মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণমিছিল নিয়ে বিশ্বনাথ থানার ওসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

২০