ইতিহাস ডেস্ক
৩ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এপেক্স ক্লাব আগ্রাবাদে নতুন নেতৃত্ব, প্রেসিডেন্ট রহিম খন্দকার

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশ, জেলা-৩ এর আওতাধীন এপেক্স ক্লাব অব আগ্রাবাদের ২০২৬ সালের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। ক্লাবটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যাংকার ও উদ্যোক্তা মোহাম্মদ আবদুর রহিম খন্দকার এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডা. এ এস এম শওকতুল ইসলাম শওকত (পিএইচডি)।

শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে আয়োজিত চেঞ্জওভার (পালা বদল) অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি নুরুল আমিন চৌধুরী আরমান এবং অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ কবির উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক মুহাম্মদ লিয়াকত আলী এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা-৩ এর গভর্নর ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহসিন ও জেলা সেক্রেটারি আরিফ খান। সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী জেলা গভর্নর ও যৌথ চেঞ্জওভার অনুষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ মিয়া হাসান।

এপেক্স ক্লাব অব আগ্রাবাদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, সেক্রেটারি মো. আবু হেনা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফ খান, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আতিকুর রহমান, আইপিপি ও এক্সটেন্ড ডাইরেক্টর অ্যাডভোকেট ইমরান ফারুকী, মোহাম্মদ আলী, মোহাম্মদ আমজাদ হোসেন, ইয়ার মোহাম্মদ, নাফিজ করিম, সাইফুল আলম সবুজ, বোরহান ফারুকী, হুমায়ুন কবির পাভেল, রিফাত হোসেনসহ অনেকে। এছাড়া জেলা-৩ এর ট্রেজারার মোজাম্মেল হক এবং এপেক্স ক্লাব অব চকরিয়ার জুনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাউদ্দিন শিশির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলীও অংশ নেন।

আরো পড়ুন...  পাটগ্রামে স্বাধীনতা দিবস কুচকাওয়াজে দর্শকদের হতাশা

প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান এমপি বলেন, “এপেক্স বাংলাদেশ তৃণমূল পর্যায় থেকে দেশের উন্নয়ন ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে সংগঠনটি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে, পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ রক্ষা, শিক্ষা ও চিকিৎসা খাতে কাজ করছে।”

সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুর রহিম খন্দকার বলেন, “মানুষের মৌলিক অধিকার—অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি সামাজিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং মাদক নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় দেশ ও সমাজের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব, ইনশাআল্লাহ।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০