আলী আজীম, মোংলা প্রতিনিধি
৪ মে ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোংলায় বীর মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোংলা পৌর শহরের কুমারখালি এলাকার বীর মুক্তিযোদ্ধা আ: লতিফ হাওলাদার কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। রোববার (৩ মে) মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম শেখ আব্দুল হাই এর বাড়ির সামনে ঈদগাহ মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মোংলা থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে শহরের পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে মোংলা থানা পুলিশের একটি চৌকস দল, মুক্তিযোদ্ধা, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম, ১নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি মো: বেল্লাল হোসেন, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো: সাদ্দাম হোসেন জয়, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজসেবীসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন।

আরো পড়ুন...  রামপালে পোল্ট্রি ব্যবসায়ী আনোয়ার বিপাকে

বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার শারীরিক অসুস্থ হলে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (৩ মে) রাত ১২ টায় মৃত্যুবরণ করেন। জীবদ্দশায় তিনি পৌর আ’লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা আ: লতিফ হাওলাদারের প্রতি এই রাষ্ট্রীয় সম্মাননা জাতির গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতিফলন। দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

মরহুমের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান উপস্থিত সবাই।

মরহুম আব্দুল লতিফ হাওলাদার মৃত্যুকালে দুই স্ত্রী, চার ছেলে ও পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপার প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া অসুস্থ, দ্রুত সুস্থতা কামনায় রিপোর্টার্স ক্লাব

কুলিয়ারচরে ইউএনও’র মধ্যস্থতায় পারিবারিক বিরোধের অবসান, দম্পতির মুখে ফিরল হাসি

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন

জাতীয় স্কার্ফ ও থ্রি বিডে ভূষিত হিলির কৃতি সন্তান মহিদুল ইসলাম

বিশ্বকাপ ফাইনালে নাটকীয় জয়, আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন স্পেন

ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সেনবাগে অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযান, ওসি আবদুর রহিমের নেতৃত্বে জোরদার তৎপরতা

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

১০

মোরেলগঞ্জে ৪ কোটি ৫৫ লাখ টাকায় ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১১

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

১২

শ্রীপুরে জুলাই শহীদ ও আহতদের আর্থিক অনুদান, অসহায়দের মাঝে হুইলচেয়ার-ভ্যান-চাউল বিতরণ

১৩

মৌলভীবাজারে টিলাধসের ঝুঁকিতে প্রায় ৫০ হাজার মানুষ

১৪

পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

১৫

কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে বন্যাকবলিত ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার বিতরণ

১৬

নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৭

একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন, বিনামূল্যে চিকিৎসা ও নতুন পোশাক বিতরণ

১৮

বড়লেখায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

১৯

বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ

২০