ইতিহাস ডেস্ক
৩ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে অস্ত্র-গুলি ও বিপুল অ্যালকোহল উদ্ধার, আটক ১

রাজশাহীতে পৃথক দুটি অভিযানে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ অ্যালকোহল উদ্ধার করেছে র‌্যাব-৫। এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

র‌্যাব জানায়, শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মহানগরের কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা আইবাধ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র‌্যাব-৫ সিপিএসসির একটি দল সেখানে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত প্রক্রিয়ার জন্য কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব।

অন্যদিকে একই রাতে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির আরেকটি দল বাগমারা থানার ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ বোতল অ্যালকোহলসহ আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে।

আটক আমিনুল ইসলাম বাগমারা উপজেলার ধানগাছি এলাকার আব্দুস সাত্তারের ছেলে। র‌্যাব জানায়, রাত ১১টার দিকে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়।

আরো পড়ুন...  রূপগঞ্জে যুব সমাজের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে ভবানীগঞ্জসহ আশপাশ এলাকায় অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় র‌্যাব। উদ্ধারকৃত অ্যালকোহল বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন বলেও তিনি জানান।

এ ঘটনায় তার বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ জেলা ছাত্রদলে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল

মঠবাড়িয়ার ‘চিকিৎসার হাট’: সাইনবোর্ডে স্বপ্ন, ভেতরে ভয়ংকর বাস্তবতা

বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, সাংবাদিকদের ঐক্যের আহ্বান

চাঁপাইনবাবগঞ্জে ৫,২৬০ ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি

রাজশাহীতে অস্ত্র-গুলি ও বিপুল অ্যালকোহল উদ্ধার, আটক ১

কুলিয়ারচরে ১৫% ছাড়ে পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা উদ্বোধন

ভাণ্ডারিয়ায় তুচ্ছ ঘটনায় ঝালমুড়ি বিক্রেতার লক্ষাধিক টাকার কলাগাছ কেটে সাবাড়

কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুত্ব

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের রবি

১০

বড়লেখায় বিজিবির অভিযানে ১৯২ বস্তা জিরা জব্দ

১১

রামপালে ঘের নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৪

১২

তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৩

সিজদায় থাকা মুসল্লিকে হত্যা, শ্রীমঙ্গলে চাঞ্চল্য

১৪

নিয়ামতপুরে ‘পার্টনার কংগ্রেস’, কৃষি ও উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত

১৫

মাগুরা মেডিকেলে ৮ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৬

এপেক্স ক্লাব আগ্রাবাদে নতুন নেতৃত্ব, প্রেসিডেন্ট রহিম খন্দকার

১৭

সীমান্তে অভিযান, ২৭ বোতল ভারতীয় মদ জব্দ

১৮

কুড়িগ্রাম ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

১৯

পিকআপে উধাও ৫ গরু, হোসেনপুরে চোর আতঙ্ক

২০