ইতিহাস ডেস্ক
৩ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, সাংবাদিকদের ঐক্যের আহ্বান

দিনাজপুরের বিরামপুরে “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার” প্রতিপাদ্যে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

রোববার বেলা ১২টায় বাংলাদেশ গ্র্যাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্যফোরামের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে ঢাকা মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে একটি মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্যফোরামের আহ্বায়ক ও বাংলাদেশ গ্র্যাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোরশেদ মানিক।

সভায় বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্যফোরামের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মিলন, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হক মানিক ও শাহ আলম মন্ডল, সাংবাদিক রফিকুল ইসলাম, ইব্রাহিম মিয়া, ফাহিম সরকারসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ফুলবাড়ি উপজেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা সাগর-রুনি হত্যাকাণ্ডসহ সকল নির্যাতিত সাংবাদিকদের বিচার দাবি করেন এবং গণমাধ্যমকর্মীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  একদিনে ২ এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ জেলা ছাত্রদলে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল

মঠবাড়িয়ার ‘চিকিৎসার হাট’: সাইনবোর্ডে স্বপ্ন, ভেতরে ভয়ংকর বাস্তবতা

বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, সাংবাদিকদের ঐক্যের আহ্বান

চাঁপাইনবাবগঞ্জে ৫,২৬০ ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি

রাজশাহীতে অস্ত্র-গুলি ও বিপুল অ্যালকোহল উদ্ধার, আটক ১

কুলিয়ারচরে ১৫% ছাড়ে পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা উদ্বোধন

ভাণ্ডারিয়ায় তুচ্ছ ঘটনায় ঝালমুড়ি বিক্রেতার লক্ষাধিক টাকার কলাগাছ কেটে সাবাড়

কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুত্ব

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের রবি

১০

বড়লেখায় বিজিবির অভিযানে ১৯২ বস্তা জিরা জব্দ

১১

রামপালে ঘের নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৪

১২

তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৩

সিজদায় থাকা মুসল্লিকে হত্যা, শ্রীমঙ্গলে চাঞ্চল্য

১৪

নিয়ামতপুরে ‘পার্টনার কংগ্রেস’, কৃষি ও উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত

১৫

মাগুরা মেডিকেলে ৮ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৬

এপেক্স ক্লাব আগ্রাবাদে নতুন নেতৃত্ব, প্রেসিডেন্ট রহিম খন্দকার

১৭

সীমান্তে অভিযান, ২৭ বোতল ভারতীয় মদ জব্দ

১৮

কুড়িগ্রাম ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

১৯

পিকআপে উধাও ৫ গরু, হোসেনপুরে চোর আতঙ্ক

২০