ইতিহাস ডেস্ক
৩ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে ১৫% ছাড়ে পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা উদ্বোধন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে কুলিয়ারচর বাজারস্থ বীরপ্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও কুলিয়ারচর পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার।

মেলায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন পৌর কাউন্সিলর ও উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ আলম, পৌর বিএনপির ১নং সদস্য মো. সাইয়ুম সিদ্দিকী, দায়িত্বপ্রাপ্ত পৌর কাউন্সিলর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটনসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম সচল রাখতে নিয়মিত কর আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকদের ওপর বাড়তি চাপ না দিয়ে উৎসবমুখর পরিবেশে কর পরিশোধের সুযোগ দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

আরো পড়ুন...  নলডাঙ্গায় জ্বালানি নিতে পাম্পে ভিড়

তিনি জানান, ৩ মে থেকে ৯ মে পর্যন্ত সপ্তাহব্যাপী এ মেলা চলবে। এ সময় বকেয়া পৌর কর পরিশোধে ১৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০২৪-২০২৫ অর্থ বছর পর্যন্ত ৮ হাজার ১৪২টি হোল্ডিংয়ে মোট ১ কোটি ৫৬ লাখ ৬৪ হাজার ৩৬২ টাকা বকেয়া কর অনাদায়ী রয়েছে। চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে আরও ৬৭ লাখ ৯৯ হাজার ৯৯৫ টাকা কর ধার্য করা হয়েছে। সব মিলিয়ে অনাদায়ী মোট কর দাঁড়িয়েছে ২ কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৩১৭ টাকা।

মেলায় ২০২৪-২০২৫ অর্থ বছর পর্যন্ত বকেয়া কর পরিশোধে ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। চলতি অর্থ বছরের কর নিয়মিত পদ্ধতিতে আদায় করা হবে।

এছাড়া মেলায় সর্বোচ্চ করদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে। করদাতাদের জন্য আপ্যায়নসহ বিভিন্ন সেবার ব্যবস্থাও রাখা হয়েছে।

পৌরসভা আরও জানায়, অর্থ বছরকে চার ভাগে ভাগ করে কর আদায় করা হয়। সময় অনুযায়ী কর পরিশোধে ১০%, ৭.৫০% ও ৫% পর্যন্ত ছাড় দেওয়া হয়। নির্ধারিত সময়ের পর কর পরিশোধে জরিমানা প্রযোজ্য হবে।

আরো পড়ুন...  কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২৫

উদ্বোধনী অনুষ্ঠানে নাগরিকদের স্বতঃস্ফূর্তভাবে মেলায় অংশ নিয়ে কর পরিশোধের আহ্বান জানান পৌর প্রশাসক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা

কালিয়াকৈরে গার্মেন্টসের পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

ভাণ্ডারিয়ায় কঁচা নদীতে অবৈধ জাটকা শিকার, দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা

৩য় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৪৫ বছরের শামীম গ্রেপ্তার

পীরগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, দেশীয় ফল চাষে উদ্বুদ্ধকরণ

মোরেলগঞ্জের বিএনপি নেতা মিলনের প্রশংসনীয় উদ্যোগ: নিজস্ব অর্থায়নে বালুর রাস্তা সংস্কার

‘নেইমার মাঠে নামলেই প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে’

অস্তিত্বহীন রাইস মিলের নামে চাল বরাদ্দের অভিযোগ, পাটগ্রামে খাদ্য সংগ্রহ ব্যবস্থায় অনিয়মের প্রশ্ন

১০

পাহাড়ি জনপদে শিক্ষার আলো ছড়াতে বিজিবির উদ্যোগ, ৬০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ

১১

তোমাকে আদর করে মারতে চাই’ ছাত্রীকে খুবি শিক্ষক

১২

তেতুলিয়ায় তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৩

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৪

পঞ্চগড় আদালতে বেঞ্চে শুয়ে থাকা আসামির রহস্যজনক মৃত্যু

১৫

খুলনা বিভাগীয় সমাবেশ ঘিরে মাগুরায় জামায়াতের প্রস্তুতি সভা

১৬

ব্যবসায়ী সোহেল রানার মৃত্যুর রহস্য ঘনীভূত, পরিকল্পিত হত্যার অভিযোগে আদালতে মামলা

১৭

খালেদা রাব্বানীর বাসায় আবেগঘন মুহূর্ত, প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১৮

মৌলভীবাজার বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সভা

১৯

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

২০