ইতিহাস ডেস্ক
৩ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিজদায় থাকা মুসল্লিকে হত্যা, শ্রীমঙ্গলে চাঞ্চল্য

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে সিজদারত অবস্থায় হাফিজ মিয়া (হাফিজ উল্লাহ) নামে এক মুসল্লিকে পিটিয়ে ও খুঁচিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রবিবার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালে হাফিজ উল্লাহ সিজদায় থাকা অবস্থায় অভিযুক্ত জসিম মিয়া অতর্কিত হামলা চালায়। হামলাকারী একটি কলম দিয়ে তার চোখ, মাথা ও মুখের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। পরে উপস্থিত মুসল্লিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকানে বাকিতে পণ্য নেওয়া সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

আরো পড়ুন...  নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান: ১ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা

মসজিদের মতো পবিত্র স্থানে সিজদারত অবস্থায় এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে পুরো এলাকা শোকাবহ হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা

কালিয়াকৈরে গার্মেন্টসের পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

ভাণ্ডারিয়ায় কঁচা নদীতে অবৈধ জাটকা শিকার, দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা

৩য় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৪৫ বছরের শামীম গ্রেপ্তার

পীরগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, দেশীয় ফল চাষে উদ্বুদ্ধকরণ

মোরেলগঞ্জের বিএনপি নেতা মিলনের প্রশংসনীয় উদ্যোগ: নিজস্ব অর্থায়নে বালুর রাস্তা সংস্কার

‘নেইমার মাঠে নামলেই প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে’

অস্তিত্বহীন রাইস মিলের নামে চাল বরাদ্দের অভিযোগ, পাটগ্রামে খাদ্য সংগ্রহ ব্যবস্থায় অনিয়মের প্রশ্ন

১০

পাহাড়ি জনপদে শিক্ষার আলো ছড়াতে বিজিবির উদ্যোগ, ৬০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ

১১

তোমাকে আদর করে মারতে চাই’ ছাত্রীকে খুবি শিক্ষক

১২

তেতুলিয়ায় তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৩

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৪

পঞ্চগড় আদালতে বেঞ্চে শুয়ে থাকা আসামির রহস্যজনক মৃত্যু

১৫

খুলনা বিভাগীয় সমাবেশ ঘিরে মাগুরায় জামায়াতের প্রস্তুতি সভা

১৬

ব্যবসায়ী সোহেল রানার মৃত্যুর রহস্য ঘনীভূত, পরিকল্পিত হত্যার অভিযোগে আদালতে মামলা

১৭

খালেদা রাব্বানীর বাসায় আবেগঘন মুহূর্ত, প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১৮

মৌলভীবাজার বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সভা

১৯

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

২০