শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
১ মে ২০২৬, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈর মহাসড়কে ময়লার স্তূপে নাকাল জনজীবন, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে সড়কের পাশে জমে থাকা বাসাবাড়ির ময়লা-আবর্জনায় ভয়াবহ পরিবেশ দূষণ দেখা দিয়েছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ, পথচারী, যানবাহনের যাত্রী এবং শিক্ষার্থীরা।

স্থানীয়দের অভিযোগ, প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পৌরসভার প্রায় ৯টি ওয়ার্ডের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে ময়লার স্তুপ জমে আছে। এসব বর্জ্যের দুর্গন্ধে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে।

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় উড়াল সেতুর পাশে, সফিপুর–বড়ইবাড়ী সড়ক, জালাল গেইট এলাকা, হরিণহাটি ও সফিপুর বাজারসহ বিভিন্ন স্থানে সড়কের পাশেই ময়লা ফেলা হচ্ছে বলে জানা গেছে। এতে যানবাহন চালক ও যাত্রীরা মারাত্মক দুর্ভোগের মধ্যে পড়ছেন।

স্থানীয় এক পথচারী সাইম বলেন, এত দুর্গন্ধ যে নাক চেপে চলতে হয়। অনেকেই অসুস্থ হয়ে পড়ছে।

একজন বাসযাত্রী জানান, বাসের ভেতরেও দুর্গন্ধ ঢুকে যায়। অনেক সময় যাত্রীরা বমি করে দেয়, বিশেষ করে শিশুরা বেশি সমস্যায় পড়ে।

বনশ্রী পরিবহনের এক চালক বলেন, মহাসড়কের পাশে ময়লার কারণে গাড়ি চালানো কষ্টকর হয়ে গেছে। দুর্গন্ধে মনোযোগ রাখা কঠিন হয়ে পড়ে।

আরো পড়ুন...  সফিপুরে আনসার-ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত কর প্রদান করলেও তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। পৌর কর্তৃপক্ষের উদাসীনতা ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার কারণে পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন জানান, বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং স্টেশনের একটি প্রস্তাবনা রয়েছে। এটি বাস্তবায়ন হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে ময়লা দ্রুত অপসারণ ও স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাস পর পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

মোড়েলগঞ্জে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

৬ মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

উপকূলীয় এলাকা থেকে হারিয়ে যাচ্ছে কাচের গুলি (মারবেল) খেলা

মায়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযান

টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবা উদ্ধার

১০

প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে চন্দনাইশের ঐতিহ্যবাহী জোয়ারা পাগলা গারদ

১১

হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফের মৃত্যুদণ্ডের রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

১২

আকাশি-সাদা জার্সিটা কীভাবে পেল আর্জেন্টিনা?

১৩

গুইমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল আলামত উদ্ধার

১৪

ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে মাদককে না বলি

১৫

নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ

১৬

গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো: ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

১৭

ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৮

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

১৯

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে: ড. জিয়াউদ্দিন হায়দার

২০