কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুয়াকাটার আবাসিক হোটেলে ডিবি’র হানা: ইয়াবাসহ নারীসহ আটক ৩

পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) মধ্যরাতে কুয়াকাটা পৌরসভার দুটি আবাসিক হোটেলে এই অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম কুয়াকাটা পৌরসভার একটি আবাসিক হোটেলের কক্ষে অভিযান চালায়। এসময় ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার বাসিন্দা মাইনুর আক্তার (২৯) এবং কুয়াকাটা পৌর এলাকার মেলাপাড়ার বাসিন্দা মো. বেল্লাল আকন (৪৬)।

এর আগে একই রাতে কুয়াকাটা পৌরসভার হাজী সড়ক সংলগ্ন অপর একটি হোটেলে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করে ডিবি পুলিশের আরেকটি দল।

পটুয়াখালী জেলা ডিবি পুলিশ জানিয়েছে, জেলাকে মাদকমুক্ত করতে এই ধরণের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন, জাকির সভাপতি,জাকারিয়া সম্পাদক

মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল

ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ও আমাদের করণীয়

জেলায় ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

ব্রাজিল-জাপান ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা

বিশ্বনাথের রাজনীতিতে নতুন আলোচনায় ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন

নিখোঁজের একদিন পর ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল আবু কালামের

১০

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ

১১

ভূরুঙ্গামারীতে ২৩ মণ ভারতীয় বাসমতি চাল জব্দ

১২

যে আমল ছাড়া কবরের তিন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়

১৩

কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

১৪

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি

১৫

কিশোরগঞ্জে পল্লী জীবিকায়ন প্রকল্পের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ

১৬

কর্মী পদ বাতিল নিয়ে পাল্টাপাল্টি দাবি, ব্যাখ্যা দিল ছাত্রশিবির

১৭

ইতালিতে স্ত্রী-সন্তানসহ নিহত বাবুল, মায়ের বুকফাটা আহাজারি

১৮

১৪টি চরাঞ্চলে শিক্ষা বিস্তার, আইনি সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রমে কমছে বাল্যবিবাহের প্রবণতা

১৯

চ্যাম্পিয়ন মাগুরার অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে সংবর্ধনা

২০