বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাগেরহাটের কৃতি সন্তান খালিদ সাইফুল্লাহ। কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত এ কমিটিতে তিনি আহ্বায়ক সদস্য (৩নং) হিসেবে দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (১২ মে) মধ্যরাতে ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির-এর যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে তাজিম বিশ্বাসকে আহ্বায়ক এবং হাবিবুর রহমান খান বিপ্লবকে সদস্য সচিব করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সদস্য হিসেবে স্থান পাওয়া খালিদ সাইফুল্লাহ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কৃতি সন্তান। শিক্ষাজীবনে তিনি ২০১৪ সালে ফকিরহাটের মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৬ সালে বাগেরহাটের রাংদিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ২০১৮ সালে তিনি খুলনার নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়ে ২০২৩ সালে বিএসসি ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে এমবিএ-তে অধ্যয়নরত রয়েছেন।
রাজনৈতিক জীবনে তিনি ২০১৮ সাল থেকে খুলনায় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। ছাত্রদলের বিভিন্ন কর্মসূচি, আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে ২৪-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন বলেও দলীয় সূত্রে উল্লেখ করা হয়।
এছাড়া তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। স্থানীয়দের মতে, শিক্ষাজীবন ও সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি তিনি সবসময় বাগেরহাটবাসীর পাশে থাকার চেষ্টা করেছেন।
কমিটিতে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় খালিদ সাইফুল্লাহ বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবো। পাশাপাশি বাগেরহাটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সবার দোয়া চাই।”
তার এ পদে মনোনয়ন পাওয়ার খবরে বাগেরহাটের তরুণদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের মনোনয়ন সংগঠনে নতুন উদ্যম ও নেতৃত্ব তৈরিতে সহায়ক হবে।
নবগঠিত কমিটির ঘোষণার পর থেকেই খুলনা মহানগর ছাত্রদলকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে।
মন্তব্য করুন