মো: সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি :
৯ মে ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গোসল করতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মাগুরার শ্রীপুর উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে বিষধর সাপের কামড়ে আজাদ মৃধা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আজাদ মৃধা ওই গ্রামের তমিজউদ্দীন মৃধার ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আজাদ মৃধা নিজ কৃষি জমির কলার বাগানে কীটনাশক স্প্রে করার কাজ শেষ করেন। পরে তিনি স্থানীয় গড়াই নদীতে গোসল করতে যান। নদীর পাড়ে কাশবনের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সাপের কামড় খাওয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে এক কবিরাজের কাছে নিয়ে যান।

কবিরাজের কাছে কিছু সময় চিকিৎসা নেওয়ার পরও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। কিন্তু অবস্থার আরও অবনতি হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন...  খামারপাড়ায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়

এ ঘটনায় নিহতের পরিবারের মধ্যে শোকের মাতম চলছে। স্বজনরা জানান, আজাদ মৃধা অত্যন্ত পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। কৃষিকাজ করেই তিনি পরিবারের জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় নদীর পাড় ও কাশবনের আশপাশে প্রায়ই বিষধর সাপের উপদ্রব দেখা যায়। তারা প্রশাসনের কাছে এলাকাবাসীকে সচেতন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি সাপে কাটা রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়ানোরও আহ্বান জানান তারা।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সাপে কাটার পর দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা নিলে অনেক ক্ষেত্রেই রোগীকে বাঁচানো সম্ভব হয়। তবে গ্রামাঞ্চলে এখনও অনেক মানুষ প্রথমে কবিরাজের শরণাপন্ন হওয়ায় মূল্যবান সময় নষ্ট হয়, যা অনেক সময় প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈর হাইটেক স্টেশন: কোটি টাকার প্রকল্পে অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতা

ফলোআপ সংবাদে গুরুত্বের আহ্বান

জলবায়ু বিপর্যয় রোধে উপকূলে সবুজের লড়াই

বিয়ের গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত

গোসল করতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার

লোগাংয়ে খাগড়াছড়ি জোনের মানবিক সহায়তা

প্রতারণায় কোটি টাকার মালিক আজমীর

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা পরিছন্নতা অভিযান

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির বিশেষ অভিযানে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার

১০

চাঁপাইনবাবগঞ্জে এডুকেশন এক্সপো ও আইইএলটিএস ব্যাচের বিদায়

১১

২৪ ঘণ্টায় ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেফতার ২

১২

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের তরুণ রিয়াদ নিহত

১৩

নলডাঙ্গায় নতুন পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৪

৫ গ্রামের জনদুর্ভোগ চরমে, হাঁটুসমান কাদায় ‘মরণফাঁদ’ সড়ক

১৫

সাংবাদিক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

নড়াইলে মক্তব পড়ুয়া শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার

১৭

তালাবদ্ধ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে হাজারো মানুষ

১৮

উন্নয়নের প্রতিশ্রুতিতে মাঠে কবির ভূঁইয়া

১৯

মন্ত্রিসভা সম্প্রসারণে আলোচনায় মোশাররফ

২০