মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ :
১৪ মে ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান সপ্তাহের উদ্বোধন

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান বিষয়ক সেমিনার-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো: মুসা জঙ্গী। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আনিসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো: ইয়াছিন আলী এবং জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: আব্দুল মতিন।

আরো পড়ুন...  রামপালে দুর্নীতি অভিযোগে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর মডেল এবং বৈজ্ঞানিক ধারণা উপস্থাপন করে। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা ও প্রযুক্তিগত দক্ষতার প্রশংসা করেন।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক এবং প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো: মুসা জঙ্গী বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত জ্ঞান ও উদ্ভাবনী চিন্তায় সমৃদ্ধ করতে পারলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।”

তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও গবেষণামুখী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন। পরে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান বিষয়ক সেমিনারের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন...  শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ, বদলাতে পারে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগচিত্র

আয়োজকরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে উদ্ভাবনী কর্মকাণ্ডে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে প্রাইভেটকারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

ছেলের বিরুদ্ধে অপহরণ মামলা, ১৮ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত মাদ্রাসা শিক্ষক

সাক্ষাৎকারে ‘স্যার’ বা ‘মহোদয়’ সম্বোধনের দাবি, হিলির এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

নদী গিলছে ঘরবাড়ি-ফসলি জমি, আতঙ্কে কুড়িগ্রামের তিন শতাধিক পরিবার

ঝালকাঠির রাজাপুরে খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে ত্রাণ অধিদপ্তরের পরিচালক

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে, সুপারভাইজার নিহত

জগন্নাথপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ

মোরেলগঞ্জে ১৭টি ফগার মেশিন বিতরণ, মশা নিয়ন্ত্রণে জোর দিল উপজেলা প্রশাসন

শিক্ষককে মারধরে উত্তাল মোরেলগঞ্জ, পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে চাই: জুনিয়াদহ ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস)

১০

মোরেলগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১১

নরওয়ের বাধা পেরিয়ে কী ইউরোপের অভিশাপ ভাঙতে পারবে ব্রাজিল?

১২

কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

শাহজাদপুরে ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুলে ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

১৪

গোলখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মঈনকে ঘিরে আলোচনা

১৫

জুলাইয়ের চেতনা বাস্তবায়নের দাবি জানিয়ে মাগুরায় গণমিছিল ও সমাবেশ

১৬

কমলগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাই: মূল হোতা ‘বটলা সেলিম’ গ্রেপ্তার

১৭

নগুয়া ‘হোয়াট হাউজ’ পুকুরে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

১৮

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ১.৬৪ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

১৯

ইসলামপুরে রাজনৈতিক নেতাকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

২০