ইতিহাস ডেস্ক
২ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘণ্টা পর লাউয়াছড়া সড়কে যান চলাচল স্বাভাবিক

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছ অপসারণের পর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা পর এই সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় ও বৃষ্টি বয়ে গেলে লাউয়াছড়া উদ্যানের ‘গাড়িভাঙা’ এলাকাসহ সড়কের একাধিক স্থানে বিশালাকৃতির পুরোনো গাছ উপড়ে পড়ে। এতে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক মহাসড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সড়ক বন্ধ হয়ে পড়ায় বনের উভয় পার্শ্বে দূরপাল্লার বাস, পর্যটকবাহী মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাকসহ কয়েকশত যানবাহন আটকা পড়ে।

বনাঞ্চলের ভেতরে দীর্ঘ সময় আটকে থাকায় শত শত যাত্রী ও পর্যটকদের চরম ভোগান্তির শিকার হতে হয়। ঘটনার পরপরই বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ সদস্যরা যৌথ উদ্যোগে উদ্ধার কাজ শুরু করেন। তবে বনাঞ্চলের ভেতর বড় বড় গাছগুলো কেটে সরিয়ে নিতে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হয়। দীর্ঘ প্রচেষ্টার পর বিকেলের শেষভাগে রাস্তা পরিষ্কার করতে সক্ষম হন তারা।

আরো পড়ুন...  সাভার চৌরঙ্গী মার্কেটে দোয়া ও ইফতার মাহফিল

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, দুপুরের আকস্মিক ঝড়ে একাধিক বড় গাছ রাস্তার ওপর পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যদের নিরলস প্রচেষ্টায় গাছ অপসারণের কাজ শেষ হওয়ার পর সন্ধ্যা ৬টা থেকে পুনরায় যান চলাচল শুরু হয়েছে।

বর্তমানে এই রুটে চলাচল স্বাভাবিক থাকলেও ঝড়ের পর সড়কের পিচ্ছিল অবস্থা বিবেচনায় চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১০

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১১

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

১২

তালামীয বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার সভাপতি নূরুল, সম্পাদক নাজিম নির্বাচিত

১৩

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

১৪

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

১৫

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপির মানববন্ধন: মাদক, জুয়া ও কারেন্ট জাল বন্ধের দাবি

১৬

ঝালকাঠি পৌরসভায় ১২ লাখ টাকার পাঁচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৭

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

১৮

দারিয়াপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন মো. আব্দুস সবুর

১৯

মাগুরায় অতিরিক্ত দামে সার বিক্রি: ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

২০