সেলিম চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
৮ মে ২০২৬, ১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পটিয়ায় আমিরুজ্জমান শাহ্ (রহ.) চাহরাম শরীফ ও নুরুল হক শাহ্ আমির ভান্ডারীর ১৬তম বার্ষিক ওরশ সম্পন্ন

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সবজার পাড়া সংলগ্ন সুফি মাহমুদুর রহমান শাহ্ বাড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হজরত সৈয়দ আমিরুজ্জমান শাহ্ (রহ.)-এর পবিত্র চাহরাম শরীফ ও হযরত সৈয়দ নুরুল হক শাহ্ আমির ভান্ডারীর ১৬তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের মতো এবারও নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল দিনব্যাপী খতমে কুরআন, মিলাদ মাহফিল, জিকির, খতমে গাউসিয়া, সেমা মাহফিল, কাওয়ালী গান এবং আখেরি মোনাজাত।

মাগরিব নামাজের পর কাওয়ালী পরিবেশনা অনুষ্ঠিত হয় এবং পরে আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। মোনাজাত শেষে উপস্থিত ভক্ত ও আশেকদের মাঝে তবররুক বিতরণ করা হয়।

গাউসিয়া আমিরীয়া খলিল মনজিল দরবারের প্রতিষ্ঠাতা ও চিশতিয়া আমির ভান্ডার দরবার থেকে খেলাফতপ্রাপ্ত রুহানি সাধক পিয়ারুল নুরী আল চিশতিয়া আমির ভান্ডারীর তত্ত্বাবধানে এ ওরশ শরীফের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আওলাদে পাক আমির ভান্ডারীগণসহ ধর্মপ্রাণ ভক্তরা অংশগ্রহণ করেন। মিলাদ মাহফিলে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সৈয়দ শাহ সুফি মুহাম্মদ দায়েম উল্লাহ আমির ভান্ডারী।

আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় আয়োজনের মাধ্যমে আধ্যাত্মিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়াই মূল উদ্দেশ্য।

আরো পড়ুন...  ঝিলিম ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা

ওরশ শরীফকে কেন্দ্র করে দূর-দূরান্ত থেকে শত শত ভক্ত-আশেকের সমাগম ঘটে, যা পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসাশিক্ষকের

বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের অভিমানে নদীতে ঝাঁপ কলেজছাত্রীর, জীবিত উদ্ধার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, কুড়িগ্রামসহ নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

ভেড়ামারায় আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিএনপির বিক্ষোভ মিছিল

ঘুষের ভিডিও ভাইরালের পর পঞ্চগড়ের পিআইও বদলি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অভিযানে রূপালী ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার?

মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ, স্বজনপ্রীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগে ক্ষোভ

আওয়ামী লীগ ঠেকাতে মোরেলগঞ্জের মাঠে বিএনপি-জামায়াত

১০

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন মাগুরা জেলা দল

১২

ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

বীরগঞ্জে পটল চাষে বাজিমাত, ৫০ শতক জমিতে কৃষকের লাভ ১ লাখ ২০ হাজার টাকা

১৪

মোরেলগঞ্জে ডা.শিব্বির আহমেদের সহধর্মীনির ইন্তেকাল

১৫

হাত দিয়ে গোল দেওয়া ‘দিবস’ আজ

১৬

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৭

কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

১৮

আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

১৯

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

২০