তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
১৭ মে ২০২৬, ২:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্যাকেজিং সংকটে কুলাউড়ায় স্কুল ফিডিং বন্ধ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিচালিত স্কুল ফিডিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদিত প্যাকেজিং পলির সংকটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার ১৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিতভাবে স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মাঝে কলা, ডিম ও বনরুটি বিতরণ করা হয়ে থাকে। সরকারের এ কর্মসূচির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি করা। তবে সম্প্রতি বনরুটির প্যাকেজিং ও খাদ্যের মান নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে নতুন করে নজরদারি শুরু হয়।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম জানান, বিএসটিআই অনুমোদিত প্যাকেজিং পলি না পাওয়ায় সরবরাহকারী প্রতিষ্ঠান ইসলাম ট্রেডার্স আপাতত খাদ্য সরবরাহ বন্ধ রেখেছে।

তিনি বলেন, “কুলাউড়া উপজেলায় বর্তমানে ১৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য নিয়মিতভাবে কলা, ডিম ও বনরুটি সরবরাহ করা হয়। তবে কিছু ক্ষেত্রে কলা অতিরিক্ত পাকা বা কম পাকা হওয়ার অভিযোগ এসেছে। একই সঙ্গে বনরুটির প্যাকেট নিয়েও কিছু সমস্যা ছিল।”

আরো পড়ুন...  ২০ বছর পর রায়: ডাকাতিতে ১৩ জনের যাবজ্জীবন

তিনি আরও বলেন, “সরবরাহকারী প্রতিষ্ঠান ইসলাম ট্রেডার্স জানিয়েছে, তাদের কাছে বর্তমানে পর্যাপ্ত বিএসটিআই অনুমোদিত পলি নেই। অনুমোদিত প্যাকেজিং ছাড়া খাদ্য সরবরাহ করলে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে। তাই সাময়িকভাবে বনরুটি সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।”

এদিকে ইসলাম ট্রেডার্স কর্তৃপক্ষ শিক্ষা অফিসকে জানিয়েছে, অনুমোদনহীন পলিতে বনরুটি সরবরাহ করা হলে তা গণমাধ্যমে নেতিবাচকভাবে উপস্থাপিত হতে পারে এবং জনমনে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। এজন্য প্রতিষ্ঠানটি ঝুঁকি এড়াতে সাময়িকভাবে খাদ্য সরবরাহ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, বিএসটিআই অনুমোদিত প্যাকেজিং পলি সরবরাহ স্বাভাবিক হলে দ্রুত সময়ের মধ্যে পুনরায় স্কুল ফিডিং কার্যক্রম চালু করা হবে। তবে ঠিক কতদিন এ কার্যক্রম বন্ধ থাকবে সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানানো সম্ভব হয়নি।

স্কুল ফিডিং কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় অনেক শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুদের জন্য এই খাদ্য সহায়তা ছিল প্রতিদিনের পুষ্টির একটি গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধান করে কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত: সেতুমন্ত্রী

ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বানিয়াচংয়ে মানববন্ধন

আপসের নামে টাকা নিয়ে মামলা, ডিএসবি সদস্য ক্লোজড

ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ শুরু

পটিয়ায় কিন্ডারগার্টেন মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি ও সনদ বিতরণ

শিক্ষকের সম্মানহানির প্রতিবাদে তেতুলিয়ায় মানববন্ধন

আসমা হত্যা মামলার রায় ২৪ জুন, নোয়াখালীতে চরম উৎকণ্ঠা

ভাতা বৃদ্ধির দাবিতে মাগুরায় প্রতিবন্ধীদের মানববন্ধন

এস আলমের প্রত্যাবর্তনের অভিযোগে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ

১০

অপপ্রচারের প্রতিবাদে তেতুলিয়ায় শালবাহান উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাট জেলা সুবর্ন জয়ন্তী রোভার মুট-২০২৬ অনুষ্ঠিত

১২

শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় কুড়িগ্রামে ক্ষোভের বিস্ফোরণ

১৩

ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

১৪

মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

১৫

নড়াইলে ৩০০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৬

মৌলভীবাজারে চা বাগানের ভেতরে স্ব-যত্নে গাঁজা চাষ! চাষী গ্রেপ্তার

১৭

মোরেলগঞ্জে এমপির সাথে মা সংসদের ফলোআপ সভা অনুষ্ঠিত 

১৮

‘ফ্রি-ফায়ার’ গেম নিয়ে সংঘর্ষ, তরুণের গলা কাটার চেষ্টা

১৯

বখাটের ব্ল্যাকমেইলের অভিযোগ, বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু

২০