আলী আজীম, মোংলা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট-খুলনার সংরক্ষিত নারী আসনে শাহিদা আক্তারকে মনোনয়নের দাবি নেতাকর্মীদের

বাগেরহাটে জাতীয় সংসদ নির্বাচনের পরে জেলা জুড়ে এবার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে চলছে জল্পনা কল্পনা।চায়ের দোকান থেকে শুরু করে সচেতন মহল সব স্থানে আলোচনা কে পাচ্ছেন সংরক্ষিত নারী আসনের মনোনয়ন।

জেলা জুড়ে এই আলোচনায় এগিয়ে রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দল, বাগরহাট জেলা শাখার সভাপতি শাহিদা আক্তার।তৃণমূলের নেতাকর্মীরা এই অঞ্চলের (বাগেরহাট ও খুলনার একাংশ) সংরক্ষিত নারী আসনে দু:সময়ের কর্মীবান্ধব নেত্রী শাহিদা আক্তারকে চায়।

দলের জন্য ত্যাগ, দু:সময়ে নেতাকর্মীর পাশে থাকা ও রাজনৈতিক দক্ষতায় এগিয়ে থাকা শাহিদা আক্তার ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। বাংলায় স্নাতকোত্বর এই নারী রাজনীতিবিদ খানজাহান আলী ডিগ্রি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ছাত্রী বিষয়ক সম্পাদক থেকে শুরু করে ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, উপজেলা ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে জনপ্রতিনিধিও হয়েছেন এই নারী। ২০০৯ সালে জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। নিষ্ঠার সাথে দায়িত্বপালন করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এছাড়া গোয়ালমাঠ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, নারী অধিকার ফোরামের সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন শাহিদা আক্তার। ১৯৫৫ সালে চীনের বেইজিংয়ে ৪র্থ বিশ্ব নারী সম্মেলনে যোগদিয়েছিলেন তিনি। সব শেষ ২০২২ সাল থেকে বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শাহিদা আক্তার।

আরো পড়ুন...  ভোলায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১৩

শুধু পদে থাকা নয়, দলের দু:সময়ে সম্মুখভাগে থেকে আন্দোলন সংগ্রামে যেমন নেতৃত্ব দিয়েছেন, তেমনি হামলা-মামলার শিকার কর্মীদের পাশে থেকেছেন শাহিদা আক্তার।জাতীয়তাবাদী দলের নিবেদিত এই কর্মীকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার দাবি জানান জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা।

তিনি বলেন, ছাত্রজীবন থেকেই শাহিদা দলের জন্য কাজ করে যাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে জীবনের ঝুকি নিয়ে মিছিল-সমাবেশ করেছে। প্রতিটি রাজনৈতিক কর্মকান্ডে তার সরব উপস্থিতি ছিল। এখন দল রাষ্ট্র ক্ষমতায় গেছে, আমরা শাহিদাকে একটি ভাল যায়গায় দেখতে চাই।

বাগেরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস আক্তার বলেন, তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সকল দলীয় কর্মসূচিতে শাহিদা আক্তারকে আমরা পাশে পেয়েছি। দলের জন্য তার যে ত্যাগ তা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা তাকে সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে চাই। আমরা বিশ্বাস করে দল তাকে সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনয়ন দিবে।

স্থানীয় বিএনপি নেতা কামাল হোসেন বলেন, আপা (শাহিদা আক্তার) সব সময় রাজপথে ছিলেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধি, এখন জেলা মহিলা দলের সভাপতি সব জায়গায়ই তার অবদান রয়েছে। তার মত একজন দক্ষ রাজনীতিবিদকে আমরা সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। তাকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিলে বাগেরহাটবাসী ও দলীয় নেতাকর্মীরা উপকৃত হবে। শাহিদা আক্তারকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানান এই নেতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১০

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১১

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

১২

তালামীয বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার সভাপতি নূরুল, সম্পাদক নাজিম নির্বাচিত

১৩

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

১৪

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

১৫

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপির মানববন্ধন: মাদক, জুয়া ও কারেন্ট জাল বন্ধের দাবি

১৬

ঝালকাঠি পৌরসভায় ১২ লাখ টাকার পাঁচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৭

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

১৮

দারিয়াপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন মো. আব্দুস সবুর

১৯

মাগুরায় অতিরিক্ত দামে সার বিক্রি: ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

২০