মো: সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি :
৯ মে ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত

মাগুরার শ্রীপুর উপজেলায় বিয়ের গাড়ি বহরে থাকা একটি মোটরসাইকেলের ধাক্কায় সাদিকুল ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের বদনপুর ইটভাটার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাদিকুল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার নতুনভুক্ত মালিথিয়া গ্রামের রাশিদুল ইসলামের ছেলে। সে শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সাদিকুল ইসলাম বাইসাইকেলযোগে লাঙ্গলবাঁধ বাজার থেকে টিকারবিলা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি বিয়ের গাড়ির বহর দ্রুতগতিতে আসছিল। গাড়ির বহরটি সাদিকুলকে অতিক্রম করার সময় বহরে থাকা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সাদিকুল গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মোটরসাইকেল ফেলে দ্রুত বিয়ের বহরে থাকা অন্য একটি গাড়িতে উঠে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। পরে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত সাদিকুলকে উদ্ধার করেন। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন...  মাদকবিরোধী দিবসে হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শপথ গ্রহণ

নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, সাদিকুল অত্যন্ত ভদ্র, মেধাবী ও শান্ত স্বভাবের ছাত্র ছিল। পড়াশোনার পাশাপাশি পরিবারের বিভিন্ন কাজে সহায়তা করত সে। তার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভেরও সৃষ্টি হয়েছে। তারা জানান, বিয়ের গাড়ির বহরে থাকা অনেক মোটরসাইকেল বেপরোয়া গতিতে চলাচল করে, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। সড়কে এমন অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়া জানান, শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা মোরেলগঞ্জে জনজীবন বিপর্যস্ত

সংস্কারহীন সড়কে চরম ভোগান্তি, দুর্ভোগে চন্দনাইশ পৌরবাসী

মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার সুনাম ক্ষুন্নে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ

কৃষি উৎপাদন বৃদ্ধিতে নলডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মেঘা প্রকল্পের ভেড়িবাঁধ রক্ষায় কঠোর অবস্থানে চেয়ারম্যান মাসুদুল আলম

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

মিশরের এক নারী, যিনি বয়সের সংজ্ঞাই বদলে দিলেন

ঘুষ না দিলে মেলে না এতিমখানার অনুদান! ভোলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পানছড়িতে অটোরিকশা থামিয়ে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেল ৩ যুবকের

১০

বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি, দোহাজারীতে জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ

১১

র‌্যালি-আলোচনা সভায় ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১২

র‌্যালি-আলোচনা সভায় মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৩

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৪

চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

১৫

দেওয়ানগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

অটোভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২

১৭

গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৮

বেতন-ভাতার দাবিতে মাগুরায় এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৯

আমাগো কষ্ট কেউ দ্যাখে না’—তিস্তার ভাঙনে ১৫ দিনে রাজারহাটে নদীগর্ভে ১৯টি বাড়ি

২০