মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি
৭ জুন ২০২৬, ৯:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে এক সিএন্ডএফ ব্যবসায়ীর বাসভবনে গুলিবর্ষণের ঘটনায় ন্যায়বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী সোহাগ হোসেন।

রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহাগ হোসেন বলেন, গত ৫ জুন রাত ১০টার দিকে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ভাড়া বাসায় অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল বাসার সামনে এসে তাকে উদ্দেশ্য করে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে তারা বাসার জানালা ও দরজার দিকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

তিনি আরও জানান, হামলাকারীদের ছোড়া একটি গুলি জানালার কাচ ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দেয়ালে আঘাত করে। এ সময় তিনি পরিবারের সদস্যদের নিয়ে মেঝেতে শুয়ে পড়ে কোনোভাবে প্রাণ রক্ষা করেন।

ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। হামলাকারীদের মধ্যে ‘সাইদ’ নামে একজনসহ একটি চিহ্নিত গ্রুপ জড়িত ছিল বলেও অভিযোগ করেন তিনি।

সোহাগ হোসেন বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তার প্রায় ৮৫ লাখ টাকা পাওনা রয়েছে। সেই টাকা না দেওয়ার উদ্দেশ্যেই তাকে টার্গেট করে এ ধরনের হামলা চালানো হয়েছে।

আরো পড়ুন...  ৪ বছরের শিশু ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার কিশোর

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা ও অন্যান্য আলামত সংগ্রহ করেছে বলে তিনি জানান। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এ ঘটনায় বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইয়ুব হোসেন ও রফিকুল ইসলাম রয়েল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’—জামায়াত এমপি

লবণাক্ত উপকূলীয় রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

মজুরি সংকটে বিপাকে কৃষক, মাগুরায় আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে কাটা হলো পাট

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

কোনো মা-বাবাকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়’ — কুড়িগ্রামের জুলাই শহীদ রাজিবের মা

ফকিরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

নলডাঙ্গায় নবাগত এসিল্যান্ডের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

শ্যামনগরে মাদার নদীর ওপর বাঁশের সাঁকোর স্থানে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

১০

গণভোটের রায় ও জুলাই আন্দোলন নিয়ে গড়িমসি করলে সরকারকে জনগণের জবাব দিতে হবে: এটিএম আজহার ইসলাম

১১

সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে জামায়াতের লিফলেট বিতরণ

১২

৩ টাকার টিকিটে ৫ টাকা আদায়ের অভিযোগ, পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে ক্ষোভ

১৩

খাল খনন প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিল মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন

১৪

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

১৫

নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সম্পর্কে জানুন

১৬

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবসে পটিয়ায় বৃক্ষরোপণ ও এতিম শিশুদের খাবার বিতরণ

১৭

চন্দনাইশে পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

১৮

তিন কেজি গাঁজাসহ ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

১৯

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ, আগুনে ধ্বংস

২০