জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মায়ানমারে পাচারের পথে সিমেন্টবোঝাই বোট আটক, গ্রেফতার ১১

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ একটি বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

নৌবাহিনী সূত্রে জানা যায়, রবিবার (১৯ এপ্রিল) “অপারেশন ট্রেজার শিল্ড”-এর আওতায় নিয়মিত টহল চলাকালে বানৌজা সমুদ্র অভিযান একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট সনাক্ত করে। পরে বোটটি থামিয়ে তল্লাশি চালানো হলে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ সিমেন্ট উদ্ধার করা হয়।

তল্লাশিতে প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা মূল্যের ৮৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে “এফবি আব্দুর রহমান-২” নামের বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত বোট, জব্দ মালামাল এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে নৌবাহিনী।

নৌবাহিনী আরও জানায়, দেশের সমুদ্রসীমা সুরক্ষা এবং অবৈধ পাচার রোধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  মোংলায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ২য় দিনের কর্মবিরতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রবাস জীবন ফেলে কৃষিতে সাফল্য, শ্রেষ্ঠ কৃষকের সম্মাননা পেলেন আনসার মিয়া

পটিয়ায় ফুলকলির ইটিপির কাজ ৯০ শতাংশ শেষ, দ্রুত সম্পন্নের নির্দেশ এমপি এনামের

পূর্বধলায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৬

স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, অল্পের জন্য রক্ষা দুই শিশু

পানছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উচ্ছ্বসিত বিদ্যালয় প্রাঙ্গণ

কালিয়াকৈরে ৪ লাখ ৫০ হাজার সদস্যকে নতুন করে প্রশিক্ষণ, যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

শ্রীমঙ্গলে বাসে যাত্রী ওঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে নতুন তিন আকর্ষণ

মাগুরায় মার্কেটের ৬ দোকানে শাটার ভেঙে চুরি

১০

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১১

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উদযাপন

১২

রাসূল সা.-এর আদর্শই সর্বোত্তম আদর্শ

১৩

শ্রীপুর বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক

১৪

কালিয়াকৈরে দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং, ব্যাহত শিল্প উৎপাদন-চিকিৎসা-শিক্ষা

১৫

সরকার ও বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

১৬

ইতিহাসে আজকের এই দিনে

১৭

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

১৮

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১৯

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০