আলী আজীম, মোংলা প্রতিনিধি
১৯ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা

মোংলায় জাতীয় ফুটবল দল ব্রাজিলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ব্রাজিল সমর্থকদের এমন আনন্দমুখর আয়োজন উপভোগ করেন শহরের ফুটবলপ্রেমীরা।

শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৫টায় উপজেলার একঝাঁক ফুটবলপ্রেমী যুবকের উদ্যোগে এই উৎসবমুখর মিছিলের আয়োজন করা হয়। পৌর মার্কেট চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো পৌর মার্কেট চত্বরে ফিরে আসেন। এসময় এক উৎসবের আমেজ তৈরি করে। এসময় ব্রাজিলের জার্সি গায়ে সমর্থকরা বিভিন্ন স্লোগান দিয়ে উল্লাস করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের পৌর মার্কেট প্রাঙ্গণে জড়ো হন ব্রাজিল সমর্থকেরা। সবার পরনে ছিল হলুদ জার্সি, সঙ্গে ব্রাজিলের পতাকা। এরপর ব্রাজিলের বিশালাকার ও বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে মিছিল বের হয়। পুরো আয়োজনে ব্রাজিলের পক্ষে স্লোগান দিয়ে সমর্থকেরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। শোভাযাত্রাটি প্রায় আধা ঘণ্টা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো পৌর মার্কেট চত্বরে আসেন ব্রাজিল সমর্থকেরা।

মিছিলে অংশ নেওয়া শতাধিক সমর্থক ব্রাজিলের ঐতিহ্যবাহী জার্সি গায়ে জড়িয়ে প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সমর্থকদের এই আনন্দ-উল্লাস দেখেন উৎসুক জনতা।

আরো পড়ুন...  প্রেমের টানে চীন থেকে ফুলবাড়ীতে যুবক

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ব্রাজিল সমর্থকরা জানান, আমরা ফুটবল ভালোবাসি। ফুটবল শুধু খেলা নয়, এটি আবেগেরও নাম। ফুটবল কিংবদন্তিদের দেশ ব্রাজিলের প্রতি গভীর ভালোবাসা থেকে তারা এই আয়োজন করেছেন। দূর-দূরান্ত থেকে এসে এই আনন্দ মিছিলে যোগ দিয়েছেন সমর্থকরা। আমরা সবার মধ্যেই উৎসবে রং ছড়িয়ে দিতে চাই।

তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের গৌরবময় রেকর্ডের মতো এবারও ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত সাফল্য অর্জন করবে এবং হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) মিশন সফল করে বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে। সকলে প্রিয় দলের প্রতি শুভকামনা জানিয়ে বিশ্বকাপে ব্রাজিলের ট্রফি জয়ের আশা ব্যক্ত করেন।

স্থানীয়রা বলেন, বিশ্বকাপ ফুটবল ঘিরে সবার মধ্যে যে আনন্দ-উল্লাস আমরা দেখি, সেটি ইতিবাচক। বিশেষ করে তরুণেরা যেভাবে নিজেদের আবেগ ও সমর্থন প্রকাশ করেন, তা সমাজে সৌহার্দ্য-সম্প্রীতি বাড়ায়।

উল্লেখ্য, এই খেলাটি উত্তর আমেরিকার তিনটি দেশ কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র ১৬টি শহর যৌথভাবে আয়োজন করেছে। এবারের আয়োজনে ৪৮টি দল অংশ নিয়েছে। যার মধ্যে ব্রাজিল অন্যতম। গত ১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ওয়াল্ড কাপ চলবে ১৯ জুলাই পর্যন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

মজিদপুর-এরালিয়া বাজার সড়ক যেন মরণফাঁদ, বাড়ছে দুর্ঘটনা ও জনভোগান্তি

জুড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

বিশ্বনাথে মানবপাচারের অভিআফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:যোগে আছকির-আজবরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, ভুক্তভোগীদের

চা দিবসে গুণগতমানে শ্রেষ্ঠত্বের পদক পেল ‘মধুপুর চা বাগান’

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ

নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীর কারাদণ্ড

গ্যাস সিলিন্ডারে পানি মিশিয়ে প্রতারণা, জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে ছেলের হামলায় পিতা গুরুতর জখম

১০

তেতুলিয়ায় বিষধর সাপের কামড়ে সাবেক শিক্ষিকার মৃত্যু

১১

খুলনায় ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে জনসমুদ্র, নগরজুড়ে জনস্রোত

১২

মানবিক বাজেটে সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

১৩

বদরগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রামবাসীর হাতে আটক

১৪

বাংলাদেশের কর্মসংস্থান সম্প্রসারণে দক্ষতা, শিল্পায়ন ও উদ্যোক্তা সৃষ্টি সবচেয়ে জরুরি: আবদুর রহিম খন্দকার

১৫

আলেমকে ফাঁসাতে মিথ্যা মামলা, ভাতিজার বিরুদ্ধে অভিযোগ

১৬

দীর্ঘ ১৫ বছর পর মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু

১৭

চিলকা নদীতে মর্টার শেল উদ্ধার

১৮

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতার ওপর হামলা, থানায় অভিযোগ

১৯

দুই হাঁটুতে পানি জমে ১০-১২ বছর, মানবেতর জীবনযাপন করছেন তিন সন্তানের জনক রাসেল ফকির

২০