কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাওরে নৌ-ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও নৌকা উদ্ধার

কিশোরগঞ্জের মিঠামইন থানায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা নৌ-ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, পাঁচটি মোবাইল ফোন এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

গত ৭ জুন মিঠামইন থেকে করিমগঞ্জগামী একটি যাত্রীবাহী নৌকায় সংঘটিত ডাকাতির ঘটনার পর দায়ের করা মামলার তদন্তে নামে মিঠামইন থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সাভার ও কামরাঙ্গীরচর এলাকা থেকে দুইজন এবং মিঠামইন এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন এহসানুল হক ফকির (২৬), জুলহাস উদ্দিন (৪৪) ও রুবেল মিয়া (৩১)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, পাঁচটি মোবাইল ফোন, রামদা, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ চক্রটি নৌপথে চলাচলরত যাত্রীদের টার্গেট করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করত। চক্রটির সদস্য সংখ্যা ১০ থেকে ১২ জন বলে ধারণা করছে পুলিশ।

আরো পড়ুন...  মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

এ বিষয়ে জেলা পুলিশ জানায়, হাওরাঞ্চলের নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও টহল জোরদার করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার বলেন, হাওর এলাকায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সকাল থেকে বিকেল ৫টার মধ্যে নৌপথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো অপরাধের তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

মঠবাড়িয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠিত

কালিয়াকৈরের ৫নং ওয়ার্ডে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে স্থানীয়রা

হাওরে নৌ-ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও নৌকা উদ্ধার

রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক—নরসিংদীতে উত্তেজনা

মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার

হামলা-মামলার মধ্যেও রাজনীতিতে সক্রিয় ভেড়ামারা নেতা সোহাগ

রাজারহাটে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পাকুন্দিয়ায় হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি

১০

বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন উপলক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত

১১

শিক্ষার মানোন্নয়নে কলকলিয়া ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৭১৮ বোতল সিরাপ আটক

১৩

মামলা-কারাবরণ-হামলা পেরিয়ে রাজনীতিতে সক্রিয় সোহাগের পথচলা

১৪

ঘুষ বাণিজ্যের অভিযোগকে অপপ্রচার দাবি করে তেতুলিয়ায় সংবাদ সম্মেলন

১৫

অবহেলিত পাহাড়ি জনপদে মানবতার আলো ছড়াচ্ছেন লায়ন্স সাইফুদ্দিন জালালি

১৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের স্থান পরিদর্শনে উপাচার্য

১৭

হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিল অনুষ্ঠিত

১৮

দুর্গম পাহাড়ি জনপদে বিশুদ্ধ পানির আলো, সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

১৯

এভারকেয়ারে এমপি পরিবারের পাশে দাঁড়ালেন অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার

২০