রানা ইসলাম, বদরগঞ্জ রংপুর
১ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বদরগঞ্জে মে দিবসে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা, অধিকার আদায়ের আহ্বান

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রংপুরের বদরগঞ্জে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি ঘিরে র‍্যালি ও আলোচনা সভায় শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি তুলে ধরা হয়।

শুক্রবার (১ মে) পৌরশহরে শ্রমিকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। তিনি বলেন, প্রায় দেড়শ বছর আগে যুক্তরাষ্ট্রে শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনে গুলি চালিয়ে বহু শ্রমিককে হত্যা করা হয়েছিল। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই ন্যায্য মজুরি পরিশোধ নিশ্চিত করতে হবে এবং কর্মক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্য দূর করতে হবে।

তিনি শ্রমিকদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং সন্তানদের শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক। তিনি বলেন, শ্রমিকরা কর্মক্ষেত্রে নানা কষ্ট ও বঞ্চনার শিকার হন। মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের নিজের সন্তানের মতো বিবেচনা করে তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে, যাতে শ্রমিক-মালিক সম্পর্ক আরও দৃঢ় হয়।

আরো পড়ুন...  কিশোর গ্যাং সংঘর্ষে যুবক নিহত

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল একটি গুরুত্বপূর্ণ সংগঠন এবং এটিকে আরও শক্তিশালী ও জনবান্ধব সংগঠনে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ উল্লাহ বাবু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহফুজা বেগম মিষ্টি, যুবদলের আহ্বায়ক রেজওয়ানুল হক, রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান প্রামাণিক এবং রংপুর জেলা প্রস্তাবিত হোটেল-রেস্তোরাঁ শ্রমিক সংগঠনের সভাপতি আইয়ুব আলী তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে শ্রমিকদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০