রানা ইসলাম, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
৯ মে ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫ গ্রামের জনদুর্ভোগ চরমে, হাঁটুসমান কাদায় ‘মরণফাঁদ’ সড়ক

রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন-এর চৌপতিরহাট বাজার থেকে কুড়ারপাড়া, ডাঙ্গাপাড়া, উত্তর মাদাই খামার, দক্ষিণ মাদাই খামার ও জেলেপাড়া পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ সড়ক এখন এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতার ৫৫ বছর পার হলেও গুরুত্বপূর্ণ এই সড়কটি আজও পাকাকরণ না হওয়ায় বর্ষা মৌসুমে তা কাদা ও পানিতে পরিণত হয়, সৃষ্টি হয় চলাচলের অনুপযোগী পরিস্থিতি।

স্থানীয়রা জানান, বর্ষা এলে পুরো সড়ক হাঁটুসমান কাদায় ঢেকে যায়। কোথাও বড় বড় গর্ত, কোথাও ভাঙা অংশ—সব মিলিয়ে এটি এখন একটি ঝুঁকিপূর্ণ ও প্রায় অচল সড়ক। ফলে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন পাঁচ গ্রামের হাজার হাজার মানুষ। অনেকেই একে “মরণ ফাঁদ” হিসেবে আখ্যা দিচ্ছেন।

এই সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। এর মধ্যে রয়েছে কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজ, কুতুবপুর দাখিল মাদ্রাসা, লোহানীপাড়া উচ্চ বিদ্যালয়, লোহানীপাড়া দাখিল মাদ্রাসা, কাঁচাবাড়ি উচ্চ বিদ্যালয় ও অরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে শিক্ষার্থীরা নিয়মিত দুর্ভোগের শিকার হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টি হলেই সড়কটি পুরোপুরি কর্দমাক্ত হয়ে পড়ে। গর্তে জমে থাকা পানিতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। মোটরসাইকেল, ভ্যান ও অটোরিকশা চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় রোগী পরিবহন করতেও চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের।

আরো পড়ুন...  আরিফুল হত্যা: গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল বলেন, আমরা ছোটবেলা থেকেই এই রাস্তার একই অবস্থা দেখে আসছি। কত জনপ্রতিনিধি এলেন গেলেন, কিন্তু রাস্তার উন্নয়ন হয়নি। বর্ষায় ঘর থেকে বের হওয়াই কষ্টকর।

গৃহবধূ রহিমা বেগম বলেন, বৃষ্টি হলেই রাস্তায় হাঁটা যায় না। বাজারে যাওয়া, বাচ্চাদের স্কুলে পাঠানো সবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

শিক্ষার্থী সুমাইয়া আক্তার জানায়, প্রতিদিন স্কুলে যেতে কাদা লেগে কাপড়-জুতা নষ্ট হয়। অনেক সময় পড়ে গিয়ে আঘাত পাই। আরেক শিক্ষার্থী রাব্বি ইসলাম বলে, বৃষ্টির দিনে বই-খাতাও ভিজে যায়, স্কুলে দেরি হয়।

কৃষক নুর ইসলাম বলেন, “ফসল বাজারে নিতে অনেক কষ্ট হয়। গাড়ি ঢুকতে চায় না, তাই কম দামে ক্ষেত থেকেই বিক্রি করতে হয়।”

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিনের অবহেলার কারণে শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ সামাজিক জীবনেও নেতিবাচক প্রভাব পড়ছে। এমনকি যোগাযোগ সমস্যার কারণে বিয়ে-শাদির ক্ষেত্রেও বাধা সৃষ্টি হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, হাটবাজারে যাতায়াত বন্ধের মতো অবস্থা। বর্ষায় কেউ এই পথে আসতে চায় না, ফলে ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে লোহানীপাড়া ইউনিয়ন পরিষদ প্রশাসক আবুল কালাম আজাদ বলেন, রাস্তাটির দুরবস্থার বিষয়টি আমরা জানি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

আরো পড়ুন...  কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যদিকে বদরগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. হারুন অর রশীদ বলেন, “রাস্তাটির নতুন কোড নম্বর অনুমোদন হয়েছে। এটি দ্বিতীয় পর্যায়ের পাকাকরণের তালিকায় রয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।

তবে দীর্ঘদিনের ভোগান্তিতে থাকা স্থানীয়দের দাবি, আর আশ্বাস নয়—তারা এখন দ্রুত বাস্তব কাজ দেখতে চান। তাদের প্রত্যাশা, ৫৫ বছরের অবহেলার অবসান ঘটিয়ে দ্রুত সড়কটি পাকাকরণের মাধ্যমে স্থায়ী সমাধান নিশ্চিত করা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০