রানা ইসলাম, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
৫ জুলাই ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছেলের বিরুদ্ধে অপহরণ মামলা, ১৮ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত মাদ্রাসা শিক্ষক

বদরগঞ্জ

রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কচুবাড়ি লালবাড়ি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল আজিজের বিরুদ্ধে টানা ১৮ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক আব্দুল আজিজের ছেলে শাকিল শুভর বিরুদ্ধে এক বিবাহিত নারীকে অপহরণের মামলা দায়েরের পর থেকেই তিনি নিয়মিত মাদ্রাসায় আসছেন না বলে অভিযোগ রয়েছে। তবে স্থানীয় কয়েকজনের দাবি, তিনি প্রায় দুই মাস ধরেই অনিয়মিত।

গত বৃহস্পতিবার মাদ্রাসায় গিয়ে শিক্ষক আব্দুল আজিজের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠান প্রধান আবু মুসাকে পাওয়া যায়নি। উপস্থিত অন্য শিক্ষকদের কাছে হাজিরা খাতা দেখতে চাইলে তারা জানান, সুপারের অনুমতি ছাড়া তা দেখানো সম্ভব নয়।

এ বিষয়ে মাদ্রাসার সুপার আবু মুসা মুঠোফোনে জানান, আব্দুল আজিজ নামে একজন আরবি শিক্ষক দুই দফায় অন্যের মাধ্যমে ছুটির আবেদন পাঠিয়েছেন।

বদরগঞ্জ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শামীম আরা ইয়াসমিন বলেন, বিষয়টি তদন্তের দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা বলেন, “শিক্ষক ১৮ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত—এ তথ্য আগে জানতাম না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক একাডেমিক সুপারভাইজারকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

আরো পড়ুন...  আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত-১০

উল্লেখ্য, গত ১৪ মে বদরগঞ্জ পৌর শহরের আম্বিয়ার মোড় এলাকা থেকে এক বিবাহিত নারী নিখোঁজ হওয়ার ঘটনায় শাকিল শুভর বিরুদ্ধে অপহরণের অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় শাকিল শুভ ছাড়াও তার বাবা আব্দুল আজিজ ও মা শাহানাজ বেগমের নাম উল্লেখ করা হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, শাকিল শুভ দীর্ঘদিন ধরে ওই নারীকে উত্ত্যক্ত করতেন এবং ঘটনার দিন তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে যান। অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানাতে শাকিলের বাড়িতে গেলে ভুক্তভোগীর মাকে মারধর করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মেরাজ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, নিখোঁজ নারীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত চলমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০