ইতিহাস ডেস্ক
২ মে ২০২৬, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদানে চরম অব্যবস্থাপনা: ঝুঁকিতে শিশুদের স্বাস্থ্য

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভায় চলমান হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচিতে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। জাতীয়ভাবে শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষার এই গুরুত্বপূর্ণ কর্মসূচিটি স্থানীয় পর্যায়ে সমন্বয়হীনতা ও তদারকির অভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। সরেজমিনে মাঠপর্যায়ে দেখা গেছে, নির্ধারিত অনেক কেন্দ্রে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের অনুপস্থিতিতে অপ্রশিক্ষিত লোক দিয়ে টিকা প্রদান করা হচ্ছে।

গত ২৯ এপ্রিল শহরের মিশন রোডের একটি কেন্দ্রে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মী ছাড়াই শিশুদের টিকা দেওয়ার চিত্র দেখা যায়। এছাড়া ৩০ এপ্রিল কোর্ট রোডের একটি ক্লিনিকে নির্ধারিত সময়ের আগেই টিকাদান বন্ধ করে দেওয়ার ফলে দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকরা চরম ভোগান্তিতে পড়েন।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে একজন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও দুইজন স্বেচ্ছাসেবী থাকার বাধ্যবাধকতা থাকলেও শ্রীমঙ্গলের অনেক কেন্দ্রে তা মানা হচ্ছে না। অনেক ক্ষেত্রে অপেশাদারদের দিয়ে টিকা প্রয়োগ করায় শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

এছাড়া সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কার্যক্রম চালানোর নিয়ম থাকলেও অনেক কেন্দ্র দুপুরের আগেই বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি টিকা সংরক্ষণে নির্ধারিত তাপমাত্রা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি অনুসরণের ক্ষেত্রেও চরম শিথিলতা দেখা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ঊর্ধ্বতন কর্মকর্তারাও এলাকাটি পরিদর্শন করে এই অব্যবস্থাপনায় অসন্তুষ্টি ও ক্ষোভ প্রকাশ করেছেন।

আরো পড়ুন...  মোংলায় উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকি ও অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ

এ বিষয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তৌহিদুল ইসলাম পাবেল জানান, বিষয়টি নিয়ে তিনি পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন এবং অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন জানান, সরকারের এই বিশাল কর্মসূচিকে ব্যর্থ হতে দেওয়া হবে না এবং সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

মৌলভীবাজারের সিভিল সার্জন মো. মামুনুর রশিদ জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করেছেন। দেশে হামের সংক্রমণ যখন ঊর্ধ্বমুখী, তখন এমন দায়িত্বহীনতা শিশুদের ভবিষ্যৎ সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা

১

বাড়ি ফেরা হলোনা অন্তঃসত্ত্বা কাকলির!

২

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

৩

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৪

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৫

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৬

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৭

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৮

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৯

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

১০

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

১১

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১২

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১৩

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১৪

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৫

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৬

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৭

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৮

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৯

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

২০