ইতিহাস ডেস্ক
২ মে ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ১০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ মো. শরিফুল ইসলাম শরিফ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১ মে) দিবাগত রাতে গোদাগাড়ী থানাধীন কাঁকনহাট বাজার এলাকার খাদ্য গুদামের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শরিফুল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালুরটুঙ্গী গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা ডিবির এসআই (নিঃ) মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল সাফিনা পার্ক ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযানে নিয়োজিত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কাঁকনহাট খাদ্য গুদামের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. আরিফ আলীর নির্দেশনায় রাত পৌনে ১টার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রাত সোয়া ১টার দিকে শরিফুলকে আটক করে ডিবি সদস্যরা।

আটকের পর শরিফুলের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরো পড়ুন...  কিশোরগঞ্জে কুরআন উৎসব ২০২৬ (সিজন–৫) উদযাপন: শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা ডিবি পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে তাদের এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০