ইতিহাস ডেস্ক
৫ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইমন হত্যার বিচারের দাবিতে হোসেনপুর উত্তাল, ৩ ঘণ্টা সড়ক অবরোধ

কিশোরগঞ্জের হোসেনপুরে কলেজ ছাত্র মো. তরিকুল ইসলাম ইমন হত্যার বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ পালন করেছে।

সোমবার (০৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হোসেনপুর হাসপাতাল চৌরাস্তায় প্রায় তিন ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল চৌরাস্তা থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে অবস্থান নেয়।

সমাবেশে বক্তারা বলেন, ইমন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় বক্তব্য রাখেন সাদভিন হাসান অভি, সৈকত মীর, তন্নি আক্তার, উর্মি আক্তার, শাহনুর ইসলাম ও রিপন মীরসহ অনেকে।

একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। এতে নান্দাইল–ঢাকা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, হত্যাকাণ্ডটি ময়মনসিংহ জেলার পাগলা থানার এলাকায় সংঘটিত হওয়ায় সেখানে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। দ্রুত প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

আরো পড়ুন...  কালিয়াচাপরায় পিএমকের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৪ শতাধিক রোগী পেল সেবা

উল্লেখ্য, গত ১৬ মার্চ রাতে হোসেনপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী মাসুদ মীরের একমাত্র ছেলে ও হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. তরিকুল ইসলাম ইমন নিখোঁজ হন। পরদিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়ন সংলগ্ন ব্রহ্মপুত্র নদে খুরশিদ মহল সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের পিতা মাসুদ মীর অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় একজন সন্দেহভাজন গ্রেপ্তার হলেও ঘটনার ৪৯ দিন পার হলেও বাকি আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে ছেলের হামলায় পিতা গুরুতর জখম

তেতুলিয়ায় বিষধর সাপের কামড়ে সাবেক শিক্ষিকার মৃত্যু

খুলনায় ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে জনসমুদ্র, নগরজুড়ে জনস্রোত

মানবিক বাজেটে সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

বদরগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রামবাসীর হাতে আটক

বাংলাদেশের কর্মসংস্থান সম্প্রসারণে দক্ষতা, শিল্পায়ন ও উদ্যোক্তা সৃষ্টি সবচেয়ে জরুরি: আবদুর রহিম খন্দকার

আলেমকে ফাঁসাতে মিথ্যা মামলা, ভাতিজার বিরুদ্ধে অভিযোগ

দীর্ঘ ১৫ বছর পর মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু

চিলকা নদীতে মর্টার শেল উদ্ধার

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতার ওপর হামলা, থানায় অভিযোগ

১০

দুই হাঁটুতে পানি জমে ১০-১২ বছর, মানবেতর জীবনযাপন করছেন তিন সন্তানের জনক রাসেল ফকির

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান গবেষণা নিয়ে দিনব্যাপী কর্মশালা

১২

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১৩

মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা উদ্বোধন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রত্যাশা

১৪

টেকনাফের যুবক ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক

১৫

হাইতির জালে ৩ গোল করে বিরতিতে ব্রাজিল

১৬

যশোরে ৪১১তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স এর শুভ উদ্ভোধন

১৭

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমণি, ভিডিও ভাইরাল

১৮

মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা

১৯

অর্থাভাবে চিকিৎসা না পাওয়া অসহায় রোগীর পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন ডা. মিজানুর রহমান কবির

২০