মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
৫ মে ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারে সেমিনার

মাগুরায় সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বেলা ১১টায় শহরের ইটখোলা আবালপুরে রোভা ফাউন্ডেশনের প্রশিক্ষণ হলরুমে এ সেমিনারের আয়োজন করে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) মাগুরা জেলা শাখা।

সেমিনারে মূল ধারণাপত্র উপস্থাপন করেন এডাব মাগুরা জেলা শাখার সহ-সভাপতি শফিকুল ইসলাম পিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব মাগুরা জেলা শাখার সভাপতি কাজী কামরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার।

সেমিনারে সরকারি-বেসরকারি সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবু মুসা, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অরুণ কুমার গুহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শরিকুল ইসলাম, জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম, স্বেচ্ছাসেবী সংস্থা ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাকের, মাগুরা আদর্শ কলেজের সাবেক সহকারী অধ্যাপক নাসিমা শিলা এবং এডাব মাগুরা জেলা শাখার সদস্য সচিব সাবিনা ইসলাম মেরী।

বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি। সমন্বয়ের অভাবে স্থানীয় পর্যায়ে অনেক উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়িত হয় না এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন ব্যাহত হয়। তাই পরিকল্পনা প্রণয়ন থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন।

আরো পড়ুন...  ১৪টি চরাঞ্চলে শিক্ষা বিস্তার, আইনি সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রমে কমছে বাল্যবিবাহের প্রবণতা

সেমিনারে আরও জানানো হয়, এডাব বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর একটি শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বর্তমানে দেশের ৬১টি জেলায় এডাবের কার্যক্রম বিস্তৃত রয়েছে এবং জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে এনজিও কার্যক্রমের সমন্বয় ও প্রতিনিধিত্ব করছে।

বক্তারা জোর দিয়ে বলেন, সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন এবং ক্ষমতায়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই কার্যক্রম আরও কার্যকর করতে হলে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা বাড়ানো জরুরি। তারা স্থানীয় প্রশাসনের কাছে এনজিও কার্যক্রমে সহায়ক পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় থাকলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে। তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন।

সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০