তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি:
৫ মে ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাওরে পানিতে তলিয়ে যাচ্ছে বোরো ধান

মৌলভীবাজার জেলায় টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জেলার বিভিন্ন হাওরে বোরো ধান পানিতে তলিয়ে গেছে। হাকালুকি, কাউয়াদীঘি ও হাইল হাওরসহ ছোট-বড় হাওরাঞ্চলের হাজারো কৃষক এখন চরম বিপাকে পড়েছেন। পাকা ধান মাঠেই নষ্ট হয়ে যাওয়ায় তাদের চোখে-মুখে হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে।

সোমবার (৪ মে) জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের হাইল হাওর, সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের বৌলার হাওর, বিন্নার হাওর, মোস্তাপুর ইউনিয়নের খাইঞ্জার হাওর এবং কাউয়াদীঘি হাওর এলাকায় সরেজমিনে দেখা যায়, অধিকাংশ পাকা ধান পানির নিচে ডুবে আছে। কৃষকরা জানান, একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে পাহাড়ি ঢলে পানি দ্রুত বাড়ায় ধান কেটে ঘরে তোলার সুযোগও তারা পাচ্ছেন না।

কাউয়াদীঘি হাওরের কৃষকরা জানান, তারা ধার-দেনা করে হাইব্রিড জাতের ধান আবাদ করেছিলেন। ফলনও ভালো হয়েছিল। কিন্তু মাত্র কয়েক কিয়ার ধান কেটে ঘরে তুলতে পারলেও রাতের বৃষ্টিতে অধিকাংশ ফসল পানিতে তলিয়ে যায়।

একই হাওরের বিরইনবাজ গ্রামের বর্গাচাষী নজরুল ইসলাম বলেন, “৮০ কিয়ার জমিতে বোরো ধান করেছিলাম। এর মধ্যে মাত্র ১২ কিয়ার কাটতে পেরেছি। বাকি সব পানিতে ডুবে গেছে। এনজিও থেকে নেওয়া ৬ লাখ টাকা ঋণ এখন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।”

আরো পড়ুন...  গ্রামের স্কুলে রোবট শেখা, প্রযুক্তিতে মুগ্ধ ১২০ শিক্ষার্থী

আরেক কৃষক সিরাজ মিয়া জানান, তার ২০ কিয়ার জমির সব ধান পানির নিচে চলে গেছে এবং তা আর তোলার কোনো সুযোগ নেই। অনেক কৃষক একই পরিস্থিতিতে পড়েছেন বলে তিনি জানান।

স্থানীয় কৃষকরা জানান, মনু প্রকল্প এলাকার কাশিমপুর পাম্প হাউসের আটটি পাম্প নিয়মিত চালু থাকলে পানি দ্রুত নেমে যেত। তবে খাল-বিল ভরাট এবং অব্যাহত বৃষ্টির কারণে পানি নামছে না, বরং বিভিন্ন দিক থেকে আবার হাওরে প্রবেশ করছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন ওয়ালিদ বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকায় পাম্পগুলো সচল রয়েছে। তবে টানা বৃষ্টি অব্যাহত থাকায় পানি কমছে না। বৃষ্টি বন্ধ হলে চার থেকে পাঁচ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে তিনি জানান।

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় মোট ৬২ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওর এলাকায় প্রায় ৮২.৫ শতাংশ ধান কাটা শেষ হলেও নতুন করে জলাবদ্ধতায় হাজার হেক্টরের বেশি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় আট হাজার কৃষক পরিবার ক্ষতির মুখে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন...  বিমানবন্দরে গ্রেপ্তার যুবলীগ নেতা মান্না

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন জানান, মাঠ পর্যায়ে সরেজমিন পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।

এদিকে কৃষকদের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে অবশিষ্ট ধানও নষ্ট হয়ে যাবে, যা তাদের জীবিকা ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০