ডেস্ক রিপোর্ট,
৭ মে ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনা নগরীর খান জাহান আলী থানা প্রেসক্লাব এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শেখ আনসার আলীর ৬ষ্ঠ প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১২টায় আলহাজ্ব গাফফার মোড়লের মৎস্য ঘেরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস সেভেন-এর চেয়ারম্যান এবং দৈনিক ঢাকার সময় পত্রিকার প্রধান প্রকাশক ও সম্পাদক শেখ শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোড়ল আব্দুল গফফার, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন বিশ্বাস এবং খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের বাদামতলা শাখার সভাপতি নুরুল হক নুরু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন মোল্লা, রেজাউল ইসলাম, আবু জাফর, হাফিজ উদ্দিন, রিমন হোসেন, রেজাউল করিম সবুজ, আলমগীর খান, আকাশ, রহমাতুল্লাহ সাথী, সাব্বির হোসেন আলিফ, মুন্নি আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

আরো পড়ুন...  খুলনায় প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে সাবেক শ্রমিক দল নেতা হত্যা

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক রিমন হোসেন। পরে মরহুম শেখ আনসার আলীর আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শিরোমনি বাজার জামে মসজিদের খতিব মুফতি আব্দুল জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে শেখ শাহীন বলেন, খান জাহান আলী থানা প্রেসক্লাব একটি আদর্শ সাংবাদিক সংগঠন হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে। তিনি আশা প্রকাশ করেন, এই সংগঠন ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই তাদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সততা বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি প্রেসক্লাবের জন্য একটি স্থায়ী কল্যাণ তহবিল গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং এ উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন।

বক্তারা বলেন, প্রেসক্লাবটি প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। মরহুম শেখ আনসার আলীর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠান শেষে মরহুমদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন, জাকির সভাপতি,জাকারিয়া সম্পাদক

মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল

ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ও আমাদের করণীয়

জেলায় ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

ব্রাজিল-জাপান ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা

বিশ্বনাথের রাজনীতিতে নতুন আলোচনায় ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন

নিখোঁজের একদিন পর ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল আবু কালামের

১০

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ

১১

ভূরুঙ্গামারীতে ২৩ মণ ভারতীয় বাসমতি চাল জব্দ

১২

যে আমল ছাড়া কবরের তিন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়

১৩

কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

১৪

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি

১৫

কিশোরগঞ্জে পল্লী জীবিকায়ন প্রকল্পের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ

১৬

কর্মী পদ বাতিল নিয়ে পাল্টাপাল্টি দাবি, ব্যাখ্যা দিল ছাত্রশিবির

১৭

ইতালিতে স্ত্রী-সন্তানসহ নিহত বাবুল, মায়ের বুকফাটা আহাজারি

১৮

১৪টি চরাঞ্চলে শিক্ষা বিস্তার, আইনি সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রমে কমছে বাল্যবিবাহের প্রবণতা

১৯

চ্যাম্পিয়ন মাগুরার অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে সংবর্ধনা

২০