কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
৯ মে ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উন্নয়নের প্রতিশ্রুতিতে মাঠে কবির ভূঁইয়া

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের ৭নং সুতারপাড়া ইউনিয়নে নির্বাচনী আমেজ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী-সমাজসেবক মো. কবির উদ্দিন ভূঁইয়া ইতোমধ্যেই মাঠপর্যায়ে গণসংযোগ শুরু করেছেন। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে তিনি একটি উন্নত, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে স্থানীয়দের কাছে পরিচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন কবির উদ্দিন ভূঁইয়া। এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে ভূমিকা রাখা, কৃষক-শ্রমিকদের সহযোগিতা করা এবং উন্নয়নমূলক কাজে সক্রিয় অংশগ্রহণের কারণে ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ইতোমধ্যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে তার।

সম্প্রতি সুতারপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় মুরব্বি, যুবসমাজ, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এলাকাবাসীর সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী।

গণসংযোগকালে মো. কবির উদ্দিন ভূঁইয়া বলেন, “আমি দলমত নির্বিশেষে সবার দোয়া ও সমর্থন চাই। সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছি, ভবিষ্যতেও থাকতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে সুতারপাড়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়নে রূপান্তর করতে কাজ করবো।”

আরো পড়ুন...  ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার

তিনি আরও বলেন, “ইউনিয়নের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। পাশাপাশি যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একটি মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের তরুণ ভোটারদের মধ্যেও ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছেন কবির উদ্দিন ভূঁইয়া। বিশেষ করে সামাজিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের সঙ্গে সহজ সম্পর্ক তাকে সম্ভাব্য শক্ত অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ, বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কারণে তার প্রতি মানুষের ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে এলাকায় রাজনৈতিক আলোচনা জমে উঠলেও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির উদ্দিন ভূঁইয়া শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “নির্বাচন হবে উৎসবমুখর ও জনগণের অংশগ্রহণমূলক। আমি বিশ্বাস করি, জনগণই শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেবে।”

আরো পড়ুন...  খালেদা জিয়াই নারীদের শতভাগ শিক্ষার উদ্যোগ নেন: এবিএম মোশাররফ হোসেন

সুতারপাড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও উন্নয়নের প্রতিশ্রুতির কারণে নির্বাচনী মাঠে দিন দিন আরও সক্রিয় হয়ে উঠছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. কবির উদ্দিন ভূঁইয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কোমলমতি শিশুদের জন্য মৈত্রী স্কুল বাসের উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

১০

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১১

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১২

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৩

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৪

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৫

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৬

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৭

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৮

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৯

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

২০