ইতিহাস অনলাইন
২৯ অগাস্ট ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাইরাল সেই তরুণী থানায়, জানালেন মধ্যরাতে মোটরসাইকেলে কী হয়েছিল

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে দুই যুবকের মাঝে মোটরসাইকেলে অচেতন অবস্থায় থাকা যে তরুণীর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল, তিনি থানায় এসে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। তাঁর দাবি, পারিবারিক চাপের কারণে বাসা থেকে বের হয়ে জসীমউদ্দীনের একটি বারে গিয়ে মদ পান করেছিলেন। পরে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে স্বজনরা তাকে সেখান থেকে নিয়ে যান।

শনিবার (২৯ আগস্ট) দুপুরের পর টঙ্গী পশ্চিম থানায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই তরুণী এসব কথা বলেন।

তরুণী জানান, পারিবারিক চাপ সামলাতে না পেরে তিনি বাসা থেকে বের হয়ে যান। পরে জসীমউদ্দীনের একটি বারে গিয়ে মদ পান করেন। এতে তিনি মাতাল ও অসুস্থ হয়ে পড়েন।

তিনি বলেন, আমাকে কেউ জোর করে মদ খাওয়ায়নি। আমি নিজেই মদ খেয়েছি। পরে অসুস্থ হয়ে যাই। আমার চাচাকে ফোন দিলে তিনি এসে আমাকে নিয়ে যান। গাড়িতে ওঠা পর্যন্ত আমার জ্ঞান ছিল। এরপর আর আমার জ্ঞান ছিল না।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, তার সাবেক স্বামীই এ তথ্য ছড়িয়েছেন। এ কারণেই নিজের অবস্থান পরিষ্কার করতে থানায় এসেছেন তিনি।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

তরুণী বলেন, আমি মরিনি। আমার মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। এ কারণেই আমি থানায় এসে সবাইকে জানাতে চেয়েছি যে আমি বেঁচে আছি।

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আজহার ইসলাম জানান, মোটরসাইকেলে অচেতন অবস্থায় নিয়ে যাওয়া ওই তরুণী শনিবার থানায় এসেছিলেন। তিনি পুলিশকে জানিয়েছেন, বোনের সঙ্গে রাগ করে তিনি একটি বারে যান এবং সেখানে মদ পান করে অচেতন হয়ে পড়েন।

এসআই আজহার ইসলাম বলেন, পরে তাকে বোনের বাসায় না নিয়ে এক বন্ধুর বাসায় নেওয়া হয়। বিভিন্ন জায়গায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার বিষয়টি জানতে পেরে নিজের অবস্থান জানাতে তিনি থানায় আসেন।

এর আগে বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ৩টা ১৫ থেকে ৩টা ২০ মিনিটের দিকে আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে একটি মোটরসাইকেলে দুই যুবকের মাঝে ওই তরুণীকে বসা অবস্থায় দেখা যায়। সে সময় তাকে অনেকটা অচেতন বা নিস্তেজ মনে হচ্ছিল।

ওমরাহ সফর শেষে বগুড়ায় ফেরার পথে মাদ্রাসাতুল মাদীনা-বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন মোটরসাইকেলটি অনুসরণ করেন। পরে তিনি ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। এরপর ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও গুজব তৈরি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০