কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
৯ মে ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের তরুণ রিয়াদ নিহত

রাশিয়া–ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলায় কিশোরগঞ্জের এক তরুণ নিহত হয়েছেন। নিহত রিয়াদ রশিদ (২৬) জেলার কিশোরগঞ্জ জেলার জাফরাবাদ মাঝিরকোনা গ্রামের বাসিন্দা এবং জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রশিদের একমাত্র ছেলে। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৯ মাস আগে পরিবারের আর্থিক সংকট দূর করতে জীবিকার সন্ধানে রাশিয়ায় পাড়ি জমান রিয়াদ। সেখানে বিভিন্ন পেশায় কাজ করার পর তিনি সম্প্রতি রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীতে যোগদানের মাত্র এক মাস সাত দিনের মাথায় তার মৃত্যু ঘটে।

জানা গেছে, গত ২ মে ইউক্রেন–পোল্যান্ড সীমান্ত সংলগ্ন এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই রিয়াদ রশিদের মৃত্যু হয় বলে পরিবারকে জানানো হয়েছে। একই ঘটনায় আরও কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রিয়াদের মৃত্যুসংবাদ দেশে পৌঁছানোর পর থেকেই তার গ্রামের বাড়ি জাফরাবাদ মাঝিরকোনা এলাকায় শোকের আবহ বিরাজ করছে। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মা ও দুই বোন ভেঙে পড়েছেন। স্থানীয়রা বাড়িতে ভিড় করছেন এবং পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

আরো পড়ুন...  দরিদ্র শিক্ষার্থীর পাশে এসিল্যান্ড

স্থানীয় বাসিন্দারা জানান, রিয়াদ ছোটবেলা থেকেই শান্ত, ভদ্র ও পরিশ্রমী স্বভাবের ছিলেন। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির লক্ষ্যে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে তার এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোক ও হতাশা নেমে এসেছে।

জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম বলেন, “রিয়াদের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো হোক।

এলাকাবাসী ও স্বজনরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন, প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করে দ্রুত রিয়াদ রশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, যাতে পরিবার তাকে শেষবারের মতো বিদায় জানাতে পারে।

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০