ইতিহাস ডেস্ক
১০ মে ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫৮ দিনের নিষেধাজ্ঞায় জব্দ ৯৬৩ মেট্রিক টন মাছ

জেলে নৌকা

সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ আহরণ বন্ধে সরকারের চলমান ৫৮ দিনের নিষেধাজ্ঞা কার্যকরে দেশব্যাপী ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে এখন পর্যন্ত ৯৬৩ মেট্রিক টনের বেশি মাছ এবং প্রায় ৯৩ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

রবিবার (১০ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত এক অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ১৫ এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়া ৫৮ দিনের নিষেধাজ্ঞা আগামী ১১ জুন পর্যন্ত চলবে। এ সময় বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য নৌযান দ্বারা যেকোনো প্রজাতির সামুদ্রিক মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে ১৫ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত সারাদেশে ১ হাজার ৬৩৬টি অভিযান এবং ২৮টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এ সময় ১ হাজার ২০৪টি মাছ অবতরণ কেন্দ্র, ৪ হাজার ৩৪৭টি মাছঘাট, ৮ হাজার ১৩৯টি আড়ত এবং ৭ হাজার ৯৭৯টি বাজার পরিদর্শন করা হয়।

অভিযানে মোট ৯৬৩ দশমিক ৪৪২ মেট্রিক টন মাছ এবং ৯২ দশমিক ৮০১ লাখ মিটার জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি ৬টি মামলা দায়ের, ৯ লাখ ৪২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৯ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরো পড়ুন...  বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

জব্দকৃত মাছ ও অন্যান্য সামগ্রী নিলামের মাধ্যমে সরকার ১৭ লাখ ৫৮ হাজার টাকার রাজস্বও অর্জন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় জানায়, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে জেলে ও যান্ত্রিক নৌযানের সংখ্যা বেশি হওয়ায় এসব এলাকায় তুলনামূলক বেশি অভিযান পরিচালনা করা হয়েছে।

এ অভিযানে মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, নৌপুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের অভিযান সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, মাছের প্রজনন বৃদ্ধি এবং টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০