কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
১১ মে ২০২৬, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে টিসিবির পণ্য বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলায় ট্রাকসেলের মাধ্যমে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে সরকারের ভর্তুকিমূল্যে পরিচালিত এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে সোমবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার কাচারী বাজার এলাকায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মিস সোহানা নাসরিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-সচিব (ডিডিএলজি) জেবুনাহার শাম্মী, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান মারুফ, টেকনিক্যাল অফিসার মোজ্জামেল হক, টিসিবির প্রতিনিধি, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কাছে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে। টিসিবির নির্ধারিত মূল্যে প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা এবং প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকায় বিক্রি করা হচ্ছে। বাজারদরের তুলনায় কম মূল্যে এসব পণ্য পাওয়ায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মিস সোহানা নাসরিন বলেন, “আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং নিম্ন আয়ের মানুষের সহায়তায় টিসিবির এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার চায় মানুষ যেন স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারে।”

আরো পড়ুন...  কুলিয়ারচরে স্বাধীনতা দিবস উদযাপন

তিনি আরও বলেন, “সরকারের সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে টিসিবির কার্যক্রম সারা দেশে পরিচালিত হচ্ছে। কিশোরগঞ্জেও এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং যাতে সুষ্ঠুভাবে পণ্য বিতরণ করা যায়, সেদিকে প্রশাসনের নজর রয়েছে।”

ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রির খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ কাচারী বাজার এলাকায় এসে লাইনে দাঁড়ান। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে পণ্য সংগ্রহ করেন। ক্রেতাদের অনেকেই জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া তাদের জন্য বড় স্বস্তির বিষয়।

স্থানীয় বাসিন্দা ও ক্রেতারা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষের জন্য অনেক সহায়ক। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ এতে বেশি উপকৃত হচ্ছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদ উপলক্ষে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে। এতে আরও বেশি মানুষ স্বল্পমূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপের সব ম্যাচ জিতলে বিশ্বকাপ জেতে না আর্জেন্টিনা!

চন্দনাইশে একটি সেতুর দাবিতে বরমা ও মধ্যম চরতিবাসীর দীর্ঘদিনের অপেক্ষা

পঞ্চগড়ে আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস পালিত

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

মাগুরায় জামায়াতে ইসলামীর রুকনদের শিক্ষা শিবির অনুষ্ঠিত

হুন্ডি ব্যবসার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ভারপ্রাপ্ত সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

শীলখালী চেকপোস্টে মাছবোঝাই পিকআপে ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা উদ্ধার, চালক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

দেওয়ানগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

৬ মাস পর পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

১০

মোড়েলগঞ্জে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১১

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১২

মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৩

বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

১৪

৬ মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

১৫

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

১৬

উপকূলীয় এলাকা থেকে হারিয়ে যাচ্ছে কাচের গুলি (মারবেল) খেলা

১৭

মায়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযান

১৮

টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবা উদ্ধার

১৯

প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে চন্দনাইশের ঐতিহ্যবাহী জোয়ারা পাগলা গারদ

২০