তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১৪ মে ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইয়াবা–গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ৭টার দিকে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগান (বাজার টিলা) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বীরেন বুনার্জি (৪৩) ও তার স্ত্রী সুভদ্রা বুনার্জি (৪০)। তারা উভয়েই ওই এলাকার বাসিন্দা।

ডিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ থানার এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল তাদের বসতঘরে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বে বীরেন বুনার্জির বিরুদ্ধে একটি এবং সুভদ্রা বুনার্জির বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
আরো পড়ুন...  লোহাগড়ায় যুবদল নেতা হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ে থেকে ছেলে হলেন মাদ্রাসা শিক্ষার্থী, টাঙ্গাইলে চাঞ্চল্য

মাশরাফীকে নিয়ে সারজিস আলমের পোস্ট ঘিরে সমালোচনার ঝড়

যশোর ডিবির ৩ এসআই পেলেন আইজিপি ব্যাজ, জেলায় গর্বের আবহ

জিলহজ মাসের ফজিলত ও আমল: ইবাদতের বিশেষ মর্যাদা ও গুরুত্ব

মা নিখোঁজ, সংসার ভেঙে বিপর্যস্ত ১০ বছরের শিশু আরিয়ান

একই পরিবারের ৫ জন হত্যার রহস্য উদঘাটনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ইয়াবা–গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কমলগঞ্জের তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

১০

সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৮ বনজীবী, নিখোঁজ ২

১১

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার নতুন সূচি ঘোষণা

১৩

৪ বছরের শিশু ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার কিশোর

১৪

মাগুরায় পৌর উন্নয়ন ও আধুনিকায়নে আরইউটিডিপি কর্মশালা

১৫

কুড়িগ্রামে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি

১৬

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৭

সমাজ গঠনে ঐক্যের আহ্বান এমপি মাহফুজার

১৮

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

১৯

বড়লেখায় ২৪ বস্তা ভারতীয় জিরা জব্দ

২০