মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি 
১৪ মে ২০২৬, ৯:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে স্কুল ফিডিং কর্মসূচিতে বদলে যাচ্ছে শিক্ষার চিত্র

দিনাজপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চালু হওয়া ‘স্কুল ফিডিং’ কর্মসূচি শিশুদের পুষ্টি, শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন আনছে। জেলার পাঁচটি উপজেলায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে।

২০২৫ সালের ২৮ ডিসেম্বর থেকে জেলার ৩৯টি ইউনিয়ন ও পৌরসভায় একযোগে শুরু হওয়া এ কার্যক্রমের আওতায় বর্তমানে ৬০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৯ হাজার ৭৭৪ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৬২ হাজার ৭৯৭ জন নিয়মিত সুবিধা পাচ্ছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে কাহারোল উপজেলায় আয়োজিত পরিদর্শন ও মতবিনিময় সভায় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিও’র প্রোগ্রামার শাহ মো. আমিনুল হক।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মোকলেদা খাতুন মীম, সহকারী কমিশনার (ভূমি) ইসতেহাক আহমেদ, কাহারোল থানার ওসি মো. সেলিমুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মোতালেব, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের সপ্তাহে পাঁচ দিন দুই পিস করে বনরুটি, চার দিন সিদ্ধ ডিম এবং এক দিন কলা সরবরাহ করা হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নে জেলার পাঁচ উপজেলায় ২১০ জন নারী উদ্যোক্তা যুক্ত রয়েছেন। তারা নিয়মিত খাদ্যসামগ্রী সরবরাহের মাধ্যমে আয় করছেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।

আরো পড়ুন...  বীরগঞ্জে শহীদ দিবস ও মাতৃভাষা দিবস পালিত

বিশেষজ্ঞদের মতে, পুষ্টিকর খাবার শিক্ষার্থীদের শারীরিক বৃদ্ধি, মেধা বিকাশ ও শ্রেণিকক্ষে মনোযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি এবং ঝরে পড়া কমাতেও কার্যকর ভূমিকা রাখছে এই উদ্যোগ।

কাহারোল উপজেলায় বর্তমানে ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ হাজার ৫৯৬ শিক্ষার্থী এ সুবিধার আওতায় রয়েছে। এখানে ৪৭ জন নারী উদ্যোক্তা সরবরাহ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, বর্তমান সরকারের এই উদ্যোগ শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গঠনে স্কুল ফিডিং কর্মসূচি অত্যন্ত কার্যকর।

স্থানীয় অভিভাবক ও শিক্ষকদের মতে, এ কর্মসূচি শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থায়ও ইতিবাচক পরিবর্তনের নতুন সম্ভাবনা তৈরি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন, জাকির সভাপতি,জাকারিয়া সম্পাদক

মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল

ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ও আমাদের করণীয়

জেলায় ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

ব্রাজিল-জাপান ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা

বিশ্বনাথের রাজনীতিতে নতুন আলোচনায় ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন

নিখোঁজের একদিন পর ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল আবু কালামের

১০

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ

১১

ভূরুঙ্গামারীতে ২৩ মণ ভারতীয় বাসমতি চাল জব্দ

১২

যে আমল ছাড়া কবরের তিন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়

১৩

কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

১৪

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি

১৫

কিশোরগঞ্জে পল্লী জীবিকায়ন প্রকল্পের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ

১৬

কর্মী পদ বাতিল নিয়ে পাল্টাপাল্টি দাবি, ব্যাখ্যা দিল ছাত্রশিবির

১৭

ইতালিতে স্ত্রী-সন্তানসহ নিহত বাবুল, মায়ের বুকফাটা আহাজারি

১৮

১৪টি চরাঞ্চলে শিক্ষা বিস্তার, আইনি সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রমে কমছে বাল্যবিবাহের প্রবণতা

১৯

চ্যাম্পিয়ন মাগুরার অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে সংবর্ধনা

২০