ইতিহাস ডেস্ক
১৫ মে ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ লাইন

শনিবার (১৬ মে) উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে দেশের কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টা থেকে টানা ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তিতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানায়, বনপাড়া গ্রিড উপকেন্দ্রে নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ কাজের জন্য বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

এদিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর জানিয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে।

এ কারণে শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বনগ্রাম ফিডারের আওতাধীন হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

অন্যদিকে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বাঘা জোনাল অফিস জানিয়েছে, বাঘা ৩৩ কেভি লাইনে জরুরি উন্নয়নমূলক কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাঘা জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরো পড়ুন...  বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময় কিছুটা পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রবাস জীবন ফেলে কৃষিতে সাফল্য, শ্রেষ্ঠ কৃষকের সম্মাননা পেলেন আনসার মিয়া

পটিয়ায় ফুলকলির ইটিপির কাজ ৯০ শতাংশ শেষ, দ্রুত সম্পন্নের নির্দেশ এমপি এনামের

পূর্বধলায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৬

স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, অল্পের জন্য রক্ষা দুই শিশু

পানছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উচ্ছ্বসিত বিদ্যালয় প্রাঙ্গণ

কালিয়াকৈরে ৪ লাখ ৫০ হাজার সদস্যকে নতুন করে প্রশিক্ষণ, যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

শ্রীমঙ্গলে বাসে যাত্রী ওঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে নতুন তিন আকর্ষণ

১০

মাগুরায় মার্কেটের ৬ দোকানে শাটার ভেঙে চুরি

১১

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১২

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উদযাপন

১৩

রাসূল সা.-এর আদর্শই সর্বোত্তম আদর্শ

১৪

শ্রীপুর বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক

১৫

কালিয়াকৈরে দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং, ব্যাহত শিল্প উৎপাদন-চিকিৎসা-শিক্ষা

১৬

সরকার ও বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

১৭

ইতিহাসে আজকের এই দিনে

১৮

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

১৯

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

২০