চাঁদপুর প্রতিনিধি
১৬ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
চাঁদপুরে প্রধানমন্ত্রী

রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করলে আমরা বসে থাকব নাঃ প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাজনীতির নামে কেউ অরাজকতা বা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করলে সরকার কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায় আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকব না। শক্ত হাতে প্রতিহত করব।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি সবসময় দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করে আসছে। তাঁর ভাষায়, বিএনপির রাজনীতি মানে খাল খনন, কৃষি উৎপাদন বৃদ্ধি, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে চাঁদপুরসহ আরও ২০টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে শুরুতে কুরআন তিলাওয়াত, জাতীয় সংগীত এবং দলীয় সংগীত পরিবেশিত হয়।

এ সময় ১০ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় ১৫ হাজার সুবিধাভোগীর কাছে নগদ আড়াই হাজার টাকা পৌঁছে দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়।

আরো পড়ুন...  রমজানের চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের উন্নয়ন ও কল্যাণই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, “এখন সময় কাজ করার, দেশ গড়ার। সবাই মিলে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, সেই রায় অনুযায়ী সরকার দায়িত্ব পালন করছে এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে।

চাঁদপুরে ইপিজেড স্থাপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০