হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
১৮ মে ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রেমের টানে চীন থেকে ফুলবাড়ীতে যুবক

ভালোবাসার টানে সুদূর চীন থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এসে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন আন হুং ওয়েই (৩৯) নামের এক চীনা যুবক। অনলাইন অ্যাপসে পরিচয় থেকে প্রেম, এরপর বিয়ে— সবশেষে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে আসায় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল।

জানা গেছে, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা মোর্শেদা খাতুনের (২৪) সঙ্গে চলতি বছরের ৩ এপ্রিল একটি অনলাইন অ্যাপের মাধ্যমে পরিচয় হয় চীনা নাগরিক আন হুং ওয়েইয়ের। মোর্শেদা ঢাকার সাভারে একটি গার্মেন্টসে চাকরি করেন। পরিচয়ের পর ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং তা প্রেমের সম্পর্কে রূপ নেয়।

পরবর্তীতে আন হুং ওয়েই চীন থেকে বাংলাদেশে এসে মোর্শেদাকে বিয়ের প্রস্তাব দেন। দুই পরিবারের সম্মতিতে গত ৯ মে ঢাকার একটি আদালতে কোর্ট ম্যারেজের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর গত শনিবার (১৬ মে) রাতে স্ত্রীকে নিয়ে প্রথমবারের মতো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর গ্রামে শ্বশুরবাড়িতে আসেন ওই চীনা যুবক।

রোববার সকালে বিদেশি জামাইয়ের আগমনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয়। এলাকার নারী-পুরুষ ভিড় জমান এক নজর চীনা যুবককে দেখতে। স্থানীয়দের অনেকেই তার সঙ্গে কথা বলে ছবি তুলতেও ব্যস্ত হয়ে পড়েন।

আরো পড়ুন...  কুড়িগ্রামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

স্থানীয় সূত্রে জানা যায়, মোর্শেদা খাতুন মৃত মোফাজ্জল হোসেন ও সাহেরা বেগম দম্পতির মেয়ে। তিনি এক সন্তানের জননী এবং এটি তার দ্বিতীয় বিয়ে। বর্তমানে ওই দম্পতি ধর্মপুর গ্রামেই অবস্থান করছেন। আগামী ৩০ মে তারা চীনে যাওয়ার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে।

চীনা যুবক আন হুং ওয়েই জানান, তিনি একজন মুসলিম এবং চীনের শানডং প্রদেশের বাসিন্দা। মোর্শেদার সঙ্গে পরিচয়ের পর থেকেই তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, “আমি মোর্শেদাকে আমার পরিবারের সঙ্গে অনলাইনে পরিচয় করিয়ে দিয়েছি। আমি তাকে চীনে নিয়ে যেতে চাই। সে আমার সঙ্গে সম্মান ও ভালোবাসা নিয়ে থাকবে।”

মোর্শেদা খাতুন বলেন, “আমার স্বামী খুব ভালো মনের মানুষ। আমরা দুজন একে অপরকে বুঝে সামনে এগিয়ে যেতে চাই। আমি বিশ্বাস করি, তার সঙ্গে সুখে থাকতে পারবো।”

কাশিপুর ইউনিয়নের ইউপি সদস্য ফেরদৌস আলম বলেন, “বিষয়টি শুনে আমিও দেখতে এসেছি। তাদের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। দুজনকে বেশ আন্তরিক মনে হয়েছে।”

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম জানান, প্রেমের সম্পর্কে জড়িয়ে চীনা নাগরিকের ফুলবাড়ীতে আসার বিষয়টি তারা জেনেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে খাবারের সাথে চেতনানাশক ওষুধ,একই পরিবারে ৪ জন অচেতন

তেতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছাত্রদলের সমাবেশ ঘিরে ইসলামপুরে উৎসবমুখর পরিবেশ

সচেতনতায় ডায়াবেটিস প্রতিরোধে নোয়াখালীতে মেডিকেল ক্যাম্প

রামিশা হত্যার বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

একতাই শক্তি: মহিপুরে ডিজেল-মবিল ব্যবসায়ীদের সাধারণ সভা

আর্থ-সামাজিক উন্নয়নেই টেকসই অগ্রগতি: বিভাগীয় কমিশনার

গুজবে তেঁতুলিয়ায় পুলিশের ওপর হামলা, আহত ২

করতোয়ায় মাটিচাপায় প্রাণ গেল পাথর শ্রমিকের

সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কে শ্যামনগরের দুই পরিবার

১০

বদরগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড জনপদ

১১

নলডাঙ্গায় গ্রামীণ সড়ক উন্নয়ন কর্মশালা

১২

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবে না ঢাকা বারের কোনো আইনজীবী

১৩

ঈদের আনন্দে রোহিঙ্গা শিশুদের পাশে সুশীলন ও এইচসিআই

১৪

মোরেলগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, থানায় অভিযোগ

১৫

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা, আসামি আটক

১৬

জাল দলিলে জমি দখলের অভিযোগে পিরোজপুরে তোলপাড়

১৭

মোরেলগঞ্জে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

১৮

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যান্সার স্ক্রিনিংয়ে সাফল্য, নেতৃত্বে ডা. সিনথিয়া তাসমিন

২০