হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে জামাইকে পিটিয়ে হত্যা: স্ত্রী ও শ্যালক গাজীপুরে র‌্যাবের হাতে গ্রেফতার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে জামাইকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃতরা হলেন নিহতের স্ত্রী জেসমিন খাতুন (২৩) এবং তার ভাই মিজানুর রহমান (৩৮)।

র‌্যাব-১৩ (রংপুর) বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

র‌্যাব সূত্রে জানা যায়, নিহত মো. আক্তারুজ্জামান রুবেল (২৫) ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল তরফদারের ছেলে। প্রায় পাঁচ বছর আগে তিনি জেসমিন খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে পারিবারিক বিরোধ ও কলহ চলছিল বলে জানা গেছে।

ঘটনার দিন গত ১৭ এপ্রিল সকালে পারিবারিক বিরোধের জেরে জেসমিন খাতুন বাবার বাড়িতে চলে যান। পরে স্ত্রীকে আনতে গেলে পূর্বপরিকল্পিতভাবে স্ত্রী জেসমিন, তার ভাই মিজানুর রহমানসহ আরও কয়েকজন মিলে রুবেলকে বাঁশের লাঠি, লোহার রড ও কাঠের টুকরা দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ এপ্রিল রাতে তিনি মারা যান।

আরো পড়ুন...  সোনাহাট স্থলবন্দরে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

এ ঘটনায় ২৫ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে ভুরুঙ্গামারী থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর র‌্যাব-১৩ (রংপুর) ও র‌্যাব-১ (উত্তরা) যৌথ অভিযানে ২৯ এপ্রিল বিকেলে গাজীপুরের বাসন থানার কলম্বিয়া রোড এলাকার একটি বাসা থেকে প্রধান দুই আসামিকে গ্রেফতার করে।

র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন তথ্য ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, গুরুতর অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া রেহানার পাশে প্রতিমন্ত্রী, পেলেন ঘর-খাদ্য ও অর্থ সহায়তা

১০০ টাকায় গরুর মাংস বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেফতার

কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

জুয়ার আসরে মারধরের পর মৃত্যু, বাড়ি ফেরার পর প্রাণ গেল ৬৩ বছরের কোরাইনার

এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

১০

বিশ্বনাথে সরকারি আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ

১১

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

১২

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

১৩

জুড়ীতে অসময়ে তরমুজ চাষে দুই কৃষকের দৃষ্টান্ত

১৪

শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

১৫

বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

১৬

কমলগঞ্জে সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা

১৭

৮ বছরের শিশুর কাঁধে ৬ সদস্যের পরিবারের ভার

১৮

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক তৎপরতা, গঠিত হবে ৭ শাখা

১৯

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২০