কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
১৮ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বালিখোলা ঘাটে বাড়ছে পর্যটক নিরাপত্তা

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র বালিখোলা ঘাটে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। হাওর ভ্রমণকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও আনন্দদায়ক করতে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। এ লক্ষ্যে রবিবার (১৭ মে ২০২৬) দুপুর সাড়ে ১২টায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সরেজমিনে বালিখোলা ঘাট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, মাঝি প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পর্যটকদের নিরাপত্তা, নৌ-দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন এবং পর্যটন এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।

জানা গেছে, হাওরের পর্যটন মৌসুমজুড়ে এবং বিশেষ করে প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন হাজারো পর্যটক বালিখোলা ঘাটে ভ্রমণে আসেন। পর্যটকদের নিরাপদ যাতায়াত ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতেই জেলা পুলিশের এই বিশেষ উদ্যোগ।

পরিকল্পনার আওতায় বালিখোলা ঘাট ও আশপাশের নৌপথে জেলা পুলিশের বিশেষ টহল টিম নিয়মিত দায়িত্ব পালন করবে। এছাড়া ইভটিজিং, ছিনতাই, চাঁদাবাজি ও যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী ওয়াচ টাওয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো পড়ুন...  নূরুল মিল্লাতের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

নৌ-ভ্রমণ নিরাপদ করতে প্রতিটি নৌকায় পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী বহন বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে মাঝিদের। একই সঙ্গে মাঝিদের জন্য বিশেষ গাইডলাইন প্রণয়ন করা হয়েছে, যাতে নৌ-দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব হয়।

যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘাট এলাকায় স্থায়ী পুলিশ হেল্প ডেস্ক এবং কুইক রেসপন্স টিম (QRT) মোতায়েন থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ। এছাড়া পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বা খাবারের দোকানে অতিরিক্ত মূল্য নেওয়া ঠেকাতে নির্ধারিত রেট চার্ট টানানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

পর্যটকদের যানবাহন পার্কিং নিয়েও নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। যানজট নিরসন এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে বালিখোলা ঘাট সংলগ্ন এলাকায় নির্দিষ্ট নিরাপদ পার্কিং জোন নির্ধারণের কাজ চলছে। নারী ও শিশু পর্যটকদের নিরাপত্তায় সাদা পোশাকে নারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “পর্যটকদের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য। সবাই যেন নিরাপদে হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে জেলা পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে।”

আরো পড়ুন...  বাগেরহাটে গণ কবরস্থানের জমি দখল ও সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ

স্থানীয় বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্টরা জেলা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলে পর্যটকদের আস্থা বাড়বে এবং হাওরকেন্দ্রিক পর্যটন শিল্প আরও বিকশিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে খাবারের সাথে চেতনানাশক ওষুধ,একই পরিবারে ৪ জন অচেতন

তেতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছাত্রদলের সমাবেশ ঘিরে ইসলামপুরে উৎসবমুখর পরিবেশ

সচেতনতায় ডায়াবেটিস প্রতিরোধে নোয়াখালীতে মেডিকেল ক্যাম্প

রামিশা হত্যার বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

একতাই শক্তি: মহিপুরে ডিজেল-মবিল ব্যবসায়ীদের সাধারণ সভা

আর্থ-সামাজিক উন্নয়নেই টেকসই অগ্রগতি: বিভাগীয় কমিশনার

গুজবে তেঁতুলিয়ায় পুলিশের ওপর হামলা, আহত ২

করতোয়ায় মাটিচাপায় প্রাণ গেল পাথর শ্রমিকের

সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কে শ্যামনগরের দুই পরিবার

১০

বদরগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড জনপদ

১১

নলডাঙ্গায় গ্রামীণ সড়ক উন্নয়ন কর্মশালা

১২

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবে না ঢাকা বারের কোনো আইনজীবী

১৩

ঈদের আনন্দে রোহিঙ্গা শিশুদের পাশে সুশীলন ও এইচসিআই

১৪

মোরেলগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, থানায় অভিযোগ

১৫

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা, আসামি আটক

১৬

জাল দলিলে জমি দখলের অভিযোগে পিরোজপুরে তোলপাড়

১৭

মোরেলগঞ্জে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

১৮

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যান্সার স্ক্রিনিংয়ে সাফল্য, নেতৃত্বে ডা. সিনথিয়া তাসমিন

২০